শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রী রাশমিকা

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৫   ১১:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ক্যারিয়ারের সুসময় পার করছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। দক্ষিণ ভারত থেকে বলিউড, সবখানেই যেন রীতিমতো ঝড় তুলেছেন তিনি। চলতি বছর তার অভিনীত ছবিগুলো বড় বাজেটের ছবির তুলনায়ও বক্স অফিসে বেশি আয় করেছে।

ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, এই বছর রাশমিকা অভিনীত বেশ কিছু ছবির কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় উঠে এসেছে তার নাম।

২০২৫ সালের শুরুটাই অসাধারণ ছিল রাশমিকার জন্য। এ বছর চারটি ছবি মুক্তি পেলেও দুটির পারফরম্যান্স খুব নজরকাড়া নয়। তবে তার সিনেমাগুলো বক্স অফিসে চোখ ধাঁধানো আয় করেছে। 

ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘ছাওয়া’।

ছবিতে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রীর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ১৫০ কোটি বাজেটের এই ছবিটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ৮০৭.৮৮ কোটি। এরপর মার্চে মুক্তি পায় ‘সিকান্দার’।
২০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি। বিশ্বব্যাপী ছবিটির আয় ১৮৫.৫০ কোটি এবং ভারতে আয় ছিল ১৩১.৫০ কোটি টাকা। 

ওগউই অনুসারে, জুনে মুক্তি পাওয়া ১০০ কোটি বাজেটের ‘কুবেরা’ সিনেমার ভারতে এর আয় ছিল প্রায় ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি টাকা। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পায় ‘থাম্মা’। ১৪০ কোটি বাজেটের এই ছবিটি এখন পর্যন্ত ভারতে ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় ১৪৩.৭৫ কোটি।

সূত্রের খবর, ২০২৫ সালে মুক্তি পাওয়া এই চারটি ছবির মাধ্যমে ১২৭৫ কোটি রুপিরও বেশি আয় করেছেন রাশমিকা। একই সঙ্গে বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন বলেও মনে করা হচ্ছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।