২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। নেটিজেনরা বলছেন মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম। বর্তমানে মালাইকা নাম জড়িয়েছে হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে। অতীতের সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ‘একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।’
পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তার কথায়, ‘সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।’ তার মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।’
উল্লেখ্য, গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। তারপর থেকেই নাকি তার হর্ষের সঙ্গে আলাপ। বলিউডে গুঞ্জন, গত কয়েক মাস ধরে তারা সম্পর্কে আছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।