শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৫   ০৫:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আসন্ন ছবি ‘জটাধারা’র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এর মাঝে এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের যাত্রা, বিশেষত ওজন এবং সামাজিক মাধ্যমের কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন তিনি। দাবাং-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে আত্মপ্রকাশের আগে কঠিন পরিশ্রমের পরেও তাকে যে বডি-শেমারদের মুখোমুখি হতে হয়েছে, সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন নায়িকা। সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, এই ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে তিনি ওজন কমাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। সফলভাবে ৩০ কেজি ওজন কমানোর পরেও তাকে কটাক্ষ শুনতে হয়েছে।

অভিনেত্রী বলেন, ‘আমি যখন এখানে এসেছিলাম তখন আমি চেষ্টার ত্রুটি রাখিনি ওজন কমাতে। কিছুটা পেরেছিলাম তাতেও লোকজন সন্তুষ্ট হয়নি। এখন মনে করি, সব চুলোয় যাক। যদি লোকেরা এটি দেখতে না পায় এবং তারা এটি চিনতে না পারে এবং তারা কেবল বোকা বোকা কারণে আমাকে ঘৃণা করতে চায়, তবে এটি তাদের সমস্যা।’ তার কথায়, ‘আমি ৩০ কিজি ওজন কমানোর পরেও শরীর নিয়ে লজ্জা পেতাম এবং ‘দাবাং’-এ ডেবিউ করার পরও লোকজন আমাকে নিয়ে উপহাস করতে ছাড়েনি।’  প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবিতে অভিষেক হয় সোনাক্ষীর। বক্স অফিসে ছবিটি বিশাল সাফল্য অর্জন করেছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।