শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোটিয়াদের ফাইনাল হারের পর যে কারণে তোপের মুখে ভিলিয়ার্সরা

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৫   ০৫:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যেকোনো খেলার বৈশ্বিক ইভেন্টে নিজের দেশের সমর্থনে মাঠে হাজির হন কিংবদন্তি অ্যাথলেটরা। ক্রিকেট-ফুটবলে ফলাফল যাই হোক, রথী-মহারথীদের গ্যালারিতে বসে উত্তরসূরীদের সমর্থন দেওয়া যেন অলিখিত রীতি। কিন্তু এবারের নারী বিশ্বকাপে সেই সমর্থন পায়নি দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে হারের ফাইনালে ছিলেন না এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস কিংবা প্রোটিয়া ক্রিকেটের বড় কোনো মুখ। বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চেও কিংবদন্তি ক্রিকেটারদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী, লেখক ও সঞ্চালক থানজা ভুর। লরা উলভার্টের দল হতাশ হয়ে মাঠ ছাড়ার পরই তিনি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এক ভিডিওতে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে সেখানে কারা উপস্থিত ছিল? সাবেক ক্রিকেটার যারা এই দেশকে ভালোবাসে, পুরুষ ক্রিকেটাররা…তারা সবাই কোথায়? ওহ, এটা তাদের কাছে যথেষ্ট হাই-প্রোফাইল ইভেন্ট মনে হয়নি!’

নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গত রোববার অনুষ্ঠিত হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। যেখানে স্বাগতিক মেয়েদের মাঠে বসে সমর্থন দিয়েছেন সাম্প্রতিক সময়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে কিংবদন্তি সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণরা। কিন্তু সেখানে দক্ষিণ আফ্রিকান কোনো কিংবদন্তির দেখা মেলেনি। জয়-পরাজয় যাই ঘটুক, প্রোটিয়া মেয়েদের হাইভোল্টেজ ম্যাচে সমর্থন দিতে সাবেক তারকারা কেন গেলেন না সেই প্রশ্নের উত্তর মিলছে না থানজা ভুরের। আফ্রিকান এই লেখকের প্রশ্ন, ‘আমি খুবই হতাশ যে, ক্রীড়া মন্ত্রী পর্যন্ত ফাইনালে উপস্থিত হননি। এই মেয়েরা কত কঠোর পরিশ্রম করেছে। তারা ভালো খেলছিল। কিন্তু কেমন লাগে যখন গ্যালারিতে তাদের সমর্থনে কাউকে দেখে না? তারা কি ধরেই নিয়েছিল যে আমরা হারতে যাচ্ছি? এই বার্তাই কি তারা আগেভাগেই পাঠিয়ে দিয়েছেন?’ 

স্বদেশি কিংবদন্তি ক্রিকেটারদের ওপর ক্ষোভ প্রকাশ করলেও ভারতীয় মেয়েদের অভিনন্দন জানাতে ভোলেননি থানজা ভুর, ‘ভারত, তোমরা বিশ্বকাপ জিতেছ। স্বাভাবিকভাবেই তোমরা অভিনন্দন প্রাপ্য। তোমরা খেলায় বাঁচো, নিশ্বাস নাও…সকালের নাস্তা, দুপুর ও রাতের ভোজও হয় ক্রিকেটময়। তোমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছ, তোমরা কি জানো? তোমরাই এটার প্রাপ্য।’ ভারতের কাছে ৫২ রানে হেরে স্বভাবতই হতাশায় ভেঙে পড়েছিলেন উলভার্ট-ক্যাপ-ডি ক্লার্করা। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও তাদের শেষটা হয়েছে তিক্ততায়। ফলে প্রোটিয়া ক্রিকেটারদের চোখে বিষাদের অশ্রুই তো স্বাভাবিক। ওই সময় ভারতীয় দলের স্মৃতি মান্দানা, জেমিমাহ রদ্রিগেজ, রাধা যাদব ও টুর্নামেন্টসেরা দিপ্তী শর্মা গিয়ে তাদের সান্ত্বনা দিয়েছেন। হারের ক্ষত লাঘবের চেষ্টা করেছেন লরা উলভার্ট, ক্লো ট্রায়ন, মারিজান ক্যাপ, নাদিনে ডি ক্লার্কদের। প্রসঙ্গত, ভারতীয় মেয়েরা এবার প্রথম কোনো বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে আগে ব্যাট করতে নেমে তারা ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ২৯৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ব্যক্তিগত সেঞ্চুরিও করেছিলেন প্রোটিয়া অধিনায়ক উলভার্ট। কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেননি আফ্রিকান মেয়েদের। ২৪৬ রানে অলআউট হয়ে ৫২ রানের হারই তাই অবধারিত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।