শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসীদের ওপর খড়্গহস্ত ফিনল্যান্ড, আতঙ্কে অনেকে

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৫   ০৪:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অনিয়মিত অভিবাসন ঠেকাতে নানা ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে নর্ডিক দেশ ফিনল্যান্ড। এর ফলে বাড়ছে প্রত্যাবাসনের সংখ্যা। সরকারের এমন কঠোরতায় আতঙ্কে অনেক অনিয়মিত অভিবাসী। নিজ নিজ দেশে ফেরত পাঠানো হলে জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাদের কেউ কেউ। রাজধানী হেলসিঙ্কির ‘হাউস অব দ্য হোপ’ নামের ডে সেন্টারটিতে নথিবিহীন অভিবাসীরা আইনি সহায়তা, চিকিৎসা এবং প্রায় প্রতিদিনই দুপুরের খাবার পেয়ে থাকেন। একটি খ্রিস্টান বেসরকরি সংস্থা এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পরিচালিত এই সেন্টারটি মূলত যে সব আশ্রয়প্রার্থীর আবেদন নাকচ করে দেওয়া হয়েছে এবং যারা নথি ছাড়াই ফিনল্যান্ডে বসবাস করছেন তাদেরকে সহায়তা দিয়ে থাকে। “আমার পরিস্থিতি খুবই খুবই খারাপ,” মরক্কোর ৫০ বছর বয়সী এক নারী অভিবাসী এভাবেই বার্তাসংস্থা এএফপিকে নিজের পরিস্থিতির কথা বলছিলেন। ২০২৪ সালের প্রথম দিকে ফিনল্যান্ডে আসেন ওই নারী। সমাজকর্মী হিসেবে প্রশিক্ষণ নিয়ে চাকরির সন্ধান করছিলেন। 

কিন্তু ৯০ দিনের মধ্যে কোনো চাকরি পানিনি তিনি। ফিনল্যান্ডের আইন অনুযায়ী, রেসিডেন্স পারমিট ছাড়া তৃতীয় দেশের নাগরিকেরা দেশটিতে ৯০দিন অবস্থান করতে পারেন। এদিকে ফিনল্যান্ডের আইন অনুযায়ী, নথিবিহীন অভিবাসীরা ফিনল্যান্ডে থাকা অবস্থায় চাকরির জন্য আবেদন করতে পারেন না। আবেদন করতে হলে তাদেরকে নিজ দেশে ফেরত যেতে হয়। এই নারী অভিবাসী বলেন, “আমি মরক্কো ফিরে যেতে পারি না। কারণ আমার সাবেক স্বামী যদি জানতে পারেন যে আমি ফিরে এসেছি, তাহলে সে বেপরোয়া হয়ে উঠবে।” তবে তাকে নভেম্বরে ফিনল্যান্ড ত্যাগ করার কথা বলেছে কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন ওই নারী। অনিয়মিত অভিবাসীদের মধ্যে এমন আতঙ্কের বিষয়টি নজরে পড়েছে ‘ডে অব দ্য হোপের’ প্রজেক্ট ম্যানেজার আনে হামাদের। তিনি জানান, ফিনল্যান্ডে ২০২৩ সালে ডানপন্থি সরকার ক্ষমতায় আসার পর অভিবাসন বিষয়ক আইন কঠোর করেছে। এর ফলে এই অভিবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তিনি বলেন, অনেকেই ইতোমধ্যে দুরবস্থায় রয়েছেন এবং নিজ দেশে ফেরত যাবার বিষয়ে তারা উদ্বিগ্ন।

ফিনিশ পুলিশের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মোট দুই হাজার ৭০ জন আশ্রয়প্রার্থীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালে ফেরত পাঠানোর এই সংখ্যা তার আগের বছরের অর্থাৎ ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৩০ ভাগ বেশি। পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট ইয়ানে লেপসু বলেন, বিদেশিদের থাকার (ফিনল্যান্ডে) অধিকারের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। যদি এমন পাওয়া যায়, কোনো বিদেশি ব্যক্তির থাকার অধিকার নেই, তাহলে তাকে ফিনল্যান্ড থেকে এবং শেঙ্গেনভুক্ত অঞ্চল থেকে ফেরত পাঠানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ফিনল্যান্ডে অনিভুক্ত অভিবাসীর সংখ্যা ঠিক কত সে বিষয়ে সুস্পষ্ট তথ্য না থাকলেও ধারণা করা হচ্ছে এই সংখ্যা সাড়ে তিন থেকে পাঁচ হাজার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।