শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের মন জয় করছে ফেসবুক ডেটিং

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৫   ০২:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অনলাইন ডেটিংয়ের জগতে টিন্ডার, বাম্বল নামই সবচেয়ে বেশি শোনা যায়। কিন্তু এতদিন যে ফিচারটি অনেকে তেমন গুরুত্ব দেননি, সেই ফেসবুক ডেটিং এখন জনপ্রিয় হয়ে উঠছে। ২০১৯ সালে চালু হওয়া ফিচারটি নিয়ে তেমন আলোচনায় না থাকলেও সম্প্রতি মেটা প্রথমবারের মতো প্রকাশ করেছে এর ব্যবহারকারী সংখ্যা। কোম্পানির তথ্য অনুযায়ী, বর্তমানে ফেসবুক ডেটিংয়ের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ। যা সক্রিয় রয়েছে ৫২টি দেশে। ফেসবুক ডেটিং আলাদা কোনো অ্যাপ নয়। এটি ফেসবুক অ্যাপের মধ্যেই সংযুক্ত একটি ফিচার। যেখানে ব্যবহারকারীরা সহজেই নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। এমনকি কারও প্রোফাইলে ‘সিঙ্গেল’ স্ট্যাটাস না থাকলেও এই ফিচার ব্যবহার করা যায়।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তরুণদের মধ্যেও ধীরে ধীরে ফেসবুক ডেটিংয়ের ব্যবহার বাড়ছে। যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২৯ বছর বয়সী ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ১৭ লাখ ৭৭ হাজার। এটি এখনো টিন্ডার, বাম্বলের সমপর্যায়ে পৌঁছায়নি। কিন্তু বাড়তি আগ্রহ স্পষ্ট। অ্যাপ অ্যানালিটিকস প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে টিন্ডারের সক্রিয় ব্যবহারকারী প্রায় ৭৩ লাখ, হিঞ্জের ৪৪ লাখ, বাম্বলের ৩৬ লাখ এবং গ্রাইন্ডারের ২২ লাখ। তবুও গত এক বছরে ফেসবুক ডেটিংয়ে তরুণদের দৈনিক কথোপকথন বেড়েছে প্রায় ২৪ শতাংশ, জানিয়েছে মেটা। এই ফিচারের সবচেয়ে বড় আকর্ষণ হলো- ফেসবুক ডেটিং সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করা যায়। হিঞ্জ বা টিন্ডারের মতো এখানে পছন্দের ম্যাচ আনলক করতে বাড়তি অর্থ খরচ করতে হয় না। তুলনামূলকভাবে, ফেসবুক ডেটিংয়ের এই ফ্রি মডেল তরুণদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে। অনেকেই বলছেন, অন্য অ্যাপের মতো ‘প্রিমিয়াম’ চাপ বা লুকানো খরচ না থাকায় এখানে যোগাযোগের সুযোগটা স্বচ্ছ ও স্বস্তিদায়ক। অবশ্য এখনো এটি মূলধারার ডেটিং প্ল্যাটফর্মগুলোর মতো জনপ্রিয় নয়। তবুও ক্রমবর্ধমান ব্যবহারকারী সংখ্যা ও তরুণ প্রজন্মের আগ্রহ দেখে বলা যায়— প্রেম খোঁজার অ্যালগরিদমে নতুন এক সম্ভাবনার নাম ফেসবুক ডেটিং।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।