শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে গণহত্যার নেপথ্যে আমিরাতের স্বর্ণ ব্যবসার যোগসাজশ

প্রকাশিত - ০৩ নভেম্বর, ২০২৫   ১২:৩৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আফ্রিকার বুকে যেখানে যুদ্ধের ধোঁয়া, সেখানে মরুর বুকে উঠছে সোনার প্রাসাদ। রক্তের দামে কেনা সোনা এখন ঝলমল করছে মরুর বুকে, আর আফ্রিকার দরিদ্র মানুষের ঘামে ভিজে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিলাসবহুল আকাশচুম্বী দালান। আধাসামরিক বাহিনী আরএসএফ যুদ্ধের নামে মানুষের জীবন আর মাটির নিচের স্বর্ণ লুটে নিচ্ছে, তারপর সেই সম্পদ গোপনে আরব আমিরাতের বাজারে পাচার করছে। 

দুবাইয়ের স্বর্ণ ব্যবসার জৌলুসের পেছনে তাই লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা সুদানের রক্ত, ঘাম আর অশ্রু। আফ্রিকার অন্যতম বৃহত্তম দেশ সুদান প্রাকৃতিক সম্পদে ভরপুর। বিস্তীর্ণ কৃষিজমি, গ্যাস এবং স্বর্ণে সমৃদ্ধ, যার মধ্যে স্বর্ণ উৎপাদনে দেশটি মহাদেশের তৃতীয় স্থানে। এ কারণে সুদানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে সংযুক্ত আরব আমিরাত ইউএই। পাশাপাশি দেশটির ভৌগোলিক অবস্থানও বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি লিবিয়ার প্রতিবেশী, যেখানে আবুধাবি বিদ্রোহী কর্তৃপক্ষকে সমর্থন করে এবং লোহিত সাগর উপকূলে অবস্থিত যা তেলবাহী জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ।

২০২১ সালে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আধাসামরিক বাহিনী আরএসএফ-এর প্রধান মোহাম্মদ হামদান দাগালো যৌথভাবে ক্ষমতা দখলের পর থেকে সুদানকে কেন্দ্র করে ইউএই’র ভূরাজনৈতিক আগ্রহ আরও বেড়েছে। সম্পদ, অবস্থান ও প্রভাব এই তিন কারণেই সুদান এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ’র মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। আরএসএফের নেতা মোহাম্মদ হামদান দাগালো দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ অভিযোগ করেছে, আরএসএফ সুদানের দারফুরসহ বিভিন্ন অঞ্চলে গণহত্যা, জাতিগত নিধন ও নারী নির্যাতনের মতো যুদ্ধাপরাধে জড়িত। যদিও ইউএই এসব অভিযোগ অস্বীকার করেছে, তবুও বিশ্লেষকদের মতে, দাগালোর আর্থিক নেটওয়ার্ক এবং অস্ত্র সরবরাহের বড় অংশই আবুধাবি হয়ে আসে, যা সুদানের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে।বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, গোয়েন্দা রিপোর্ট ও মানবাধিকার সংগঠনের দাবি সুদানে আরএসএফের গণহত্যা নেপথ্যে আরব আমিরাতের স্বর্ণের যোগসাজশ রয়েছে।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আরএসএফের নেতা মোহাম্মদ হামদান দাগালোর বাহিনী বিশেষ করে দারফুর অঞ্চলে নির্বিচারে হত্যা, নারী ধর্ষণ, গ্রাম পুড়িয়ে দেওয়া ও জাতিগত নিধনের মতো নৃশংসতা চালাচ্ছে বলে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের অভিযোগ। পশ্চিম সুদানের মাসালিত জাতিগোষ্ঠীকে টার্গেট করে যে সহিংসতা চালানো হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা করেছে ওয়াশিংটন। এ পর্যন্ত লাখো মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

মানবাধিকার সংস্থা ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, আরএসএফের অস্ত্র ও অর্থের বড় উৎস সংযুক্ত আরব আমিরাত।  সীমান্তবর্তী ঘাঁটি ও বিমানবন্দর ব্যবহার করে ইউএই থেকে আরএসএফের কাছে নিয়মিতভাবে অস্ত্র ও সরঞ্জাম পৌঁছানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, হেমেতির স্বর্ণ ব্যবসার বড় অংশই দুবাই হয়ে রপ্তানি হয়, যার অর্থ যুদ্ধ চালানোর তহবিল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে, সুদানের রক্ত ও অশ্রুর বিনিময়ে সমৃদ্ধ হচ্ছে দুবাইয়ের সোনার বাজার—এমন অভিযোগ তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যম। 

অপরদিকে আরব আমিরাতের সহযোগিতায় আরএসএফ এর হাতে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষকে জীবন দিতে হয়েছে। গৃহহীন হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। ইতিহাসের বড় মানবিক বিপর্যয়ের এটি একটি।জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে দশ হাজারেরও বেশি মানুষ নিহত, লক্ষাধিক নারী নৃশংসভাবে ধর্ষণের শিকার এবং এক কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে ইউএই। তবে বিশ্লেষকদের মতে, দাগালোর ব্যক্তিগত আর্থিক নেটওয়ার্ক ও যুদ্ধ সক্ষমতার মূলে রয়েছে আবুধাবির সহায়তা। তাদের ভাষায়, সুদানের রক্তে লেখা হচ্ছে আরব উপসাগরের সোনালী লিপি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।