শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের সম্পর্কে না জড়িয়ে বিয়ে করবো : দুরেফিশান

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০৫:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। তিনি ‘দিল রুবা’ নাটকে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। এদিকে বিলাল আব্বাস খানের সঙ্গে ‘ইশ্‌ক মুরশিদ’ নাটকে ‘শিব্রা শাহমীর’ চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাল আব্বাস খানের সঙ্গে দুরেফিশান সেলিমের বিয়ে ও প্রেম বিয়ে গুঞ্জন শুরু হয়েছেন। এর মাঝেই  দুরেফিশান সেলিমের একটি পুরনো সাক্ষাৎকারে ভাইরাল হয়েছে। 

যেখানে দেখা যায়, দুরেফিশান সেলিম জানিয়েছেন যে তিনি কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না। সাক্ষাৎকারে উপস্থাপক প্রশ্ন করেছিলেন যে, প্রেমিকের বিষয়ে আপনার ভাবনা কী? এ প্রশ্নের জবাবে দুরেফিশান বলেন, ‘আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবো না। প্রেম না করে সরাসরি বিয়ে করবো।’ প্রসঙ্গত, দুরেফিশান সেলিম সর্বশেষ ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের বিপরীতে অভিনয় করেছেন, যা উক্ত অভিনেতাদের সঙ্গে তার প্রথম কাজ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।