শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে বাদ পড়েন ‘বিগ বস’ প্রতিযোগী!

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০৪:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের সালমান খানের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’ থেকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে সাময়িকভাবে বাদ পড়েছেন প্রতিযোগী ও কমেডিয়ান প্রণিত মোরে। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মুম্বাইভিত্তিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।  প্রথমদিকে ধারণা করা হয়েছিল, কম ভোট পাওয়ায় প্রণিতকে ‘এলিমিনেট’ করা হয়েছে। পরে শো–সংশ্লিষ্ট সূত্র জানায়, তার প্রস্থান আসলে শারীরিক অসুস্থতার কারণেই। গত কয়েকদিন ধরেই প্রণিত জ্বরে ভুগছিলেন, পরে চিকিৎসকের পরামর্শে তাকে সেট থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ডেঙ্গু ধরা পড়ে।

এই খবর জানাজানি হতেই ‘বিগ বস’ দর্শক ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে সামাজিক মাধ্যমে প্রণিতের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং নির্মাতাদের স্বাস্থ্যবিধি মানা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে শোয়ের ভক্তদের একাংশের দাবি, প্রণিতকে হয়তো ‘সিক্রেট রুমে’ রাখা হয়েছে, যা আগেও ‘বিগ বস’-এর কৌশলের অংশ হিসেবে দেখা গেছে। তবে এ তথ্য এখনও নিশ্চিত নয়। তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং সম্পূর্ণ সেরে না ওঠা পর্যন্ত শোয়ের বাইরে থাকবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।