২৪ঘণ্টা অনলাইন : টিকটক দিয়ে পরিচিতি পেলেও শখের বশে মাঝেমধ্যেই মিউজিক ভিডিও নিয়ে হাজির হন শামীমা আফরিন অমি। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘হায়রে ১২ মাস’।মুক্তির পাঁচ দিনে আধুনিক ফোঁক ধাচের এ গান ভিডিওটি ইউটিউবে দেখেছে ২৬ লাখেরও বেশি দর্শক। ভিডিওটিতে লাইক পড়েছে প্রায় ৭৩ হাজার এবং মন্তব্য জমা পড়েছে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি।
কেউ কেউ বলছেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে সবখানেই এখন ১২ মাস। টিকটক থেকে দেখতে এলাম। খুব সুন্দর হয়েছে।’ আবার কেউ বলছেন, ‘বলিউড নায়িকাদের মতো লাগছে।’ এ ছাড়া কেউ বলছেন, ‘অসম্ভব সুন্দর। অমির ড্যান্সটা আরো বেশি সুন্দর হয়েছে।’শ্রোতা-দর্শকদের এমন সাড়ায় অভিভূত শামীমা আফরিন অমি। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘সবাই গানটি অনেক পছন্দ করেছেন। সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই গানটি এখন দেখতে পাচ্ছেন, তাদের ভালো লেগছে, এমন সব মন্তব্য পাচ্ছি।’
কৃষ্ণর প্রেমে রাঁধা পাগল—এমন কথায় গান লেখার পাশাপাশি এতে সুর করেছে সত্য, এবং সংগীত পরিচালনা করেছেন সৌরভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়া সরকার। বিগ বাজেটের এই ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নাজমুল ইভান। মিউজিক ভিডিওটিতে অমর সঙ্গে রয়েছেন কোরিওগ্রাফার রুহুল আমিন।শুধু তা-ই নয়, এখানে চমক হিসেবে রয়েছেন অভিনেতা শিবা শানুও। এ ছাড়া এতে ভিডিওতে অমির সঙ্গে পারফরম করতে দেখা গেছে ৬০ জন নৃত্যশিল্পীকে।
এ গানের মধ্য দিয়ে প্রায় দুই বছর পর মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শামীমা অমি। ‘হায়রে ১২ মাস’ তার পঞ্চম মিউজিক ভিডিও। এর আগে তাকে দেখা গেছে কাজী শুভর ‘ফাঁকি’, হাসান ইকবালের ‘তুমি আমার ক্রাশ’, সাব্বির আহমেদের ‘তোমার ছুরি’ এবং শামসের ‘কে এসেছে তোমার জীবনে’ মিউজিক ভিডিওতে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।