শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নাতে থাকতে চাইলেন ভক্ত, শাহরুখ বললেন— নিজেই ভাড়া বাড়িতে থাকি

প্রকাশিত - ০১ নভেম্বর, ২০২৫   ০৬:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। প্রতি বছর এই দিনে মুম্বাইতে ভক্তরা কিং খানের বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান, যেখানে শাহরুখ বারান্দায় এসে তাদের শুভেচ্ছা জানান।  তবে এবার সেই আয়োজনে কিছুটা ছেদ পড়তে পারে। কারণ বর্তমানে ‘মান্নাতে’ মেরামতের কাজ চলছে, ফলে শাহরুখ খান সপরিবারে বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে অবস্থান করছেন।

এর মধ্যেই, জন্মদিনের আগে সামাজিকমাধ্যমে ‘আস্ক শাহরুখ’ নামের এক সেশনে এক ভক্ত শাহরুখের কাছে মজার আবদার করে বসেন। ওই ভক্ত লেখেন, ‘স্যার, আপনার জন্মদিন উদযাপনের জন্য মুম্বাই পৌঁছে গেছি। কিন্তু হোটেলে রুম পাচ্ছি না। আপনার মান্নাতে থাকার একটু জায়গা হবে?’ ভক্তের এই কৌতূহলী প্রশ্নের জবাবও দেন শাহরুখ খান। সেই পোস্ট শেয়ার করে রসিকতা করে নায়ক বলেন, ‘মান্নাতে তো আমার নিজেরই থাকার জায়গা নেই এখন। ভাড়া বাসায় থাকছি।’জানা গেছে, মান্নাতে মেরামত ও সম্প্রসারণের কাজ চলায় শাহরুখ খান বর্তমানে পালি হিলসের একটি বাংলোয় থাকছেন। শাহরুখ ও তার স্ত্রী গৌরীর পরিকল্পনা অনুযায়ী, ১৯১৪ সালে তৈরি মান্নাতকে আট তলা করে আরও বড় করা হবে। ঐতিহ্যবাহী এই বাংলোর বড় করতে আনুমানিক ২২৫ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।