শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া, নতুন লুকে ছড়ালেন মুগ্ধতা

প্রকাশিত - ০১ নভেম্বর, ২০২৫   ০৫:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে মেলে ধরলেও এবার তাকে দেখা গেল নতুন রূপে। শনিবার সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কাড়লেন তিনি।  এমনিতেই ফ্যাশন সেন্স ও স্টাইল নিয়ে জয়া আহসানের প্রশংসা কম নয়। তার নজরকাড়া স্টাইলের কাছে বয়স যেন ঢাকা পড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। ছবিতে তাকে দেখা যাচ্ছে, ফ্লোরাল প্রিন্টের লম্বা হাতার সালোয়ার-কামিজের মতো পোশাকে। পোশাকটিতে রয়েছে অফ-হোয়াইট বা হালকা বেইজ রঙের ওপর কমলা ও সবুজ রঙের টিউলিপ ফুলের প্রিন্টে ডিজাইন।

ছবিগুলোতে জয়াকে ঘরোয়া আবহেই পোজ দিতে দেখা যায়। কখনও জানালার বাতি বা পর্দার দিকে আনমনা হয়ে তাকিয়ে আছেন, কখনও বা সোফায় বসে আলতো হাতে চুল ঠিক করছেন; আবার ঘুমানোর ভঙ্গিতেও পোজ দিয়েছেন। চারটি ভিন্ন ফ্রেমে তোলা ছবিগুলোতে জয়াকে দেখায় বেশ স্নিগ্ধ ও লাবণ্যময়ী। পোস্টটির সঙ্গে যুক্ত করেন একটি গানও। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। কেউ কেউ তাকে সকালের মিষ্টি শুভেচ্ছাও জানান। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়া আহসানের উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি। শুধু পর্দায় নয়, নান্দনিকতা ও রুচির প্রতিফলনে বারবার তিনি নিজেকে আলাদা উচ্চতায় তুলে ধরেছেন এই অভিনেত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।