শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ১০ দিন যেমন কেটেছে পরীমণির

প্রকাশিত - ০১ নভেম্বর, ২০২৫   ০৫:২৩ পিএম
webnews24

 

২৪ ঘণ্টা অনলাইন :  এবার বেশ আয়োজনের নিজের জন্মদিন পালন করলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গত ২৩ অক্টোবর জন্মদিন পালন করতে ১০ দিনের সফরে মালয়েশিয়া যান নায়িকা। এই কয়েকদিনের সেই মুহূর্ত কেমন কেটেছে, এবার তা ভাগ করে নিলেন পরীমণি।  শনিবার ১সেপ্টেম্বর  সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে পরীমণি তার দশ দিনের এই ভ্রমণের বর্ণনা দেন। উল্লেখ করেন, দেশের বাইরে এভাবে দীর্ঘ ১০ দিনের জন্য সেলিব্রেশনের প্ল্যান এটিই প্রথম। এই বিশেষ সফরে তার সঙ্গে ছিলেন মোট সাত জন। এর মধ্যে তার ছেলে, ছেলের ন‍্যানি মোবারক, ম‍্যানেজার ভাই তুরান, একমাত্র বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাইল্লা মনুজান নাইম এবং তিনি নিজে।

দেশে ফিরেই এই সফরের অভিজ্ঞতা জানিয়ে পরীমণি লেখেন, আজ আমাদের বাড়ি ফেরা হলো। দশ দিনের জন্যে দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। আমরা মোট ৭ জন ছিলাম।  নায়িকা লেখেন, যা‘ওয়ার দিন হইহই করতে করতে গেলাম। সাবাই কতো ছবি-ভিডিও করলাম সারা পথ! দশ দিন একসাথে কত রকম নতুন নতুন অভিজ্ঞতা হলো আমাদের। নতুন ভাবে চিনতে পারলাম নিজেদেরকে। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতিও হলো আমাদের সবার জীবনে।’

পরীমণি বললেন, ‘আজকে থেকে একটু একটু করে সবার সাথে ছবি-ভিডিও শেয়ার করবো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারিনি কারণ আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডও কিনি নি! এর মধ্যে ছবি বা ভিডিও যা ক‍্যাপচার করা হয়েছে তার সব অবদান শাওনের।’ পোস্টে সকলকে ট্যাগ দিয়ে পরীমণি সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান। লেখেন, ধন্যবাদ সকলকে। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সকলকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।