শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতা হওয়ার জন্য বাড়ি ছেড়েছিলেন আয়ুষ্মান

প্রকাশিত - ৩০ অক্টোবর, ২০২৫   ০৫:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার উত্থানের গল্পটা খুব একটা সহজ ছিল না। সাফল্যের চূড়ায় থাকা এই তারকাকে একসময় বাবার কঠিন নির্দেশের মুখে বাড়ি ছাড়তে হয়েছিল। স্নাতক শেষ হওয়ার পরেই তাকে বলা হয়েছিল, অভিনয় নিয়ে এগোতে হলে আর চণ্ডীগড়ে থাকা চলবে না, সোজা চলে যেতে হবে মুম্বাই। বাবার সেই নির্দেশ মেনেই আজকের সুপারস্টার আয়ুষ্মান খুরানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন অভিনেতা। সেখানেই তিনি মুখ খুলেছেন জ্যোতিষশাস্ত্র ও বাবার পরামর্শ নিয়ে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আয়ুষ্মানের বাবা জ্যোতিষশাস্ত্রে বিশেষ আগ্রহী এবং নিয়মিত চর্চা করেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বাবার পরামর্শ মেনেই কি তবে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেন আয়ুষ্মান? বিশেষ করে কোনো ছবি মুক্তির আগে কি বাবার থেকে বিশেষ কোনো ‘পরামর্শ’ নেন?

তার কথায়, ‘আপনারা শুনলে অবাক হবেন, আমি সব সময় জ্যোতিষশাস্ত্র থেকে দূরে থেকেছি। আমার নামের বানানেও অতিরিক্ত অক্ষর রয়েছে। কিন্তু সেটা ছোটবেলা থেকেই রয়েছে। আমি কিছু করিনি, আমি হাতে আংটিও পরি না। আমি কুসংস্কার বা এই ধরনের বিষয়ে বিশ্বাসী নই।’ তার কথায়, ‘আমি ঈশ্বরে বিশ্বাস করি, কর্মেও বিশ্বাস করি। কলেজে স্নাতক পাশ করার পরে আমি থিয়েটার করতাম। কিন্তু আমাকে তখন এক প্রকার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল।’ বাবা কড়া সুরে তাকে বলেছিলেন, ‘অভিনয় নিয়ে এগোতে হলে মুম্বাই চলে যাও। চণ্ডীগড়ে থেকে কিছু হবে না। এখনই বেরিয়ে না গেলে, জীবনে আর কিছু করা হবে না।’ বাবার সেই নির্দেশ ফেরাননি আয়ুষ্মান। সঙ্গে সঙ্গে চণ্ডীগড় ছেড়ে মুম্বই যাওয়ার প্রস্তুতি শুরু করেন। অভিনেতা মনে করেন, সেই দিন যদি তিনি বাবার কথা না শুনতেন এবং বাড়ি থেকে না বেরোতেন, তাহলে হয়তো আজকের মতো অভিনেতা হওয়া তার পক্ষে সম্ভব হতো না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।