শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চালনা করেই শতকোটি আয় সালমানের!

প্রকাশিত - ৩০ অক্টোবর, ২০২৫   ০৫:৩৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম চলছে এখন। প্রতি বছরই শো এর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড তারকা সলমন খান। নতুন সিজন শুরুর আগেই তার পারিশ্রমিক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যায়, ১০০ কোটির ওপরে পারিশ্রমিক নেন সালমান। এই গুঞ্জনের মধ্যেই এবার মুখ খুলেছেন ‘বিগ বস’-এর প্রযোজক ঋষি নেগি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সালমানের পারিশ্রমিক নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এটি সালমান ও জিও হটস্টারের মধ্যে একটি চুক্তির বিষয়। তবে আমি বলতে পারি, ‘সালমান যে পারিশ্রমিক পান, তা পাওয়ার যোগ্যতাও তার রয়েছে।’

প্রযোজক সরাসরি অঙ্কটি উল্লেখ না করলেও তার বক্তব্য থেকেই পরিষ্কার- সালমান খানের পারিশ্রমিক নিয়ে যে বিশাল অঙ্কের কথা শোনা যাচ্ছে, তা পুরোপুরি মিথ্যাও নয়। এক দশকেরও বেশি সময় ধরে ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে আছেন সালমান খান। শোয়ের জনপ্রিয়তার বড় অংশই তার উপস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে। নতুন সিজন শুরুর আগেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, এবারও কি সঞ্চালনায় থাকবেন সালমান! শেষ পর্যন্ত আগের মতোই তিনি ফিরেছেন স্বমহিমায়। সঞ্চালনার পাশাপাশি বর্তমানে ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত এই বলিউড অভিনেতা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।