শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চার দফা কমার পর স্বর্ণের ভরিতে বাড়ল ৮৯০০ টাকা

প্রকাশিত - ৩০ অক্টোবর, ২০২৫   ১২:৩০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : টানা চার দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে ভালো মানের স্বর্ণ ভরিতে বাড়ল ৮ হাজার ৯০০ টাকা। সে হিসেবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ দুই হাজার ৭০৯ টাকায় মিলবে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ দুই হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৬৫ হাজার ৬২৯ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা বেচাকেনা হবে।

যেখানে বুধবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৮৫ হাজার তিন টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকায় বেচাকেনা হয়েছে।

মঙ্গলবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ চার হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকায় বেচাকেনা হয়েছিল।

গত সোমবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকায় বেচাকেনা হয়েছিল। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪২ হাজার ২১৯ টাকায় বেচাকেনা ছিল।

এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকায় বেচাকেনা হয়েছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদেব মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।