শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তলোয়ার হাতে শাহরুখ, ভিডিও ফাঁস হতেই তোলপাড়

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৫   ০৬:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ নিয়ে ভক্তদের উত্তেজনা যেন আরও বেড়ে গেল। সম্প্রতি শুটিং ফ্লোর থেকে একটি ভিডিও ফাঁস হওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা। দেখা যায়, স্যুট পরা এক ব্যক্তিকে তলোয়ার হাতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আর তা দেখে নেটিজেনদের দাবি, তিনি শাহরুখ খানই।  সামাজিক মাধ্যমে শাহরুখের এক ভক্তমহলের গ্রুপে ভিডিওটি পোস্ট করে একজন লিখেছেন, ‘কিং’-এর অ্যাকশন দৃশ্য ফাঁস! অনুমান করুন, এই ব্যক্তি কে?’ মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। 

অনেকে উচ্ছ্বসিত হলেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন ভিডিওটি আসল নাকি এআই দিয়ে তৈরি। যদিও এখনও পর্যন্ত শাহরুখ খান বা ছবির নির্মাতারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে ‘কিং’-এর কোনো পোস্টার বা ট্রেলারও প্রকাশ পায়নি। তবে অনুমান করা হচ্ছে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে ছবিটির প্রথম প্রচারমূলক কিছু একটা হতে পারে। ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে শাহরুখের সঙ্গে তার কাজ করা ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বিশাল সাফল্য পায়। নতুন ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখের মেয়ে সুহানাকে। দীর্ঘ বিরতির পর শাহরুখকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় এখন বলিউডভক্তরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।