শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকের কারণে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৫   ০৫:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী এবং ১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এখনও পর্যন্ত বিয়ে না করলেও, সুস্মিতার জীবনে এসেছে একাধিক সম্পর্ক। এই বিষয়ে তিনি বরাবরই খোলামেলা আলোচনা করতে ভালোবাসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা নিজের জীবনের সেই বিশেষ মানুষটির কথা ফাঁস করলেন, যার সমর্থন ছাড়া হয়তো তিনি বিশ্বসুন্দরী হয়ে উঠতে পারতেন না। অভিনেত্রীর প্রথম প্রেমিকের নাম ছিল রজত তারা। সুস্মিতা জানান, রজত শুধু তার প্রেমিক ছিলেন না, ছিলেন তার স্বপ্নপূরণের প্রধান সহায়ক। রজত সুস্মিতাকে মিস ইউনিভার্স হতে সাহায্য করার জন্য নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। সুস্মিতা সেন বলেন, ‘রজত সেই সময়ে চাকরি পর্যন্ত ছেড়েছিল আমার জন্য। সে অত্যন্ত দায়িত্বশীল মানুষ। তার সাপোর্ট ছাড়া আমি মুম্বাইয়ে এক মাসও কাটাতে পারতাম না।’

তার কথায়, ‘রজত নিজের স্বপ্ন ত্যাগ করেছিলেন যাতে আমি আমার স্বপ্নপূরণ করতে পারি। আমার প্রতি তার ভালোবাসা এবং বিশ্বাস অটুট। আজ আমি যা হয়েছি, সবই তার জন্যই।’ রজত তারার দায়িত্বশীলতা শুধু সুস্মিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সেই কঠিন সময়ে রজতই সুস্মিতার পরিবারকে আশ্বস্ত করেছিলেন। অভিনেত্রীর মাকে তিনি বলেছিলেন যে, সুস্মিতার সঙ্গে তিনি সবসময় থাকবেন। সেই সময় রজত একটি পোশাক সংস্থায় চাকরি করতেন। কিন্তু মিস ইউনিভার্স জয়ের পর দু'জনের পথ আলাদা হয়ে যায়। সম্পর্ক না টিকলেও রজতের প্রতি সুস্মিতার সম্মান আজও অটুট রয়েছে।  প্রসঙ্গত, সুস্মিতা সেন ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত অভিনেতা রণদীপ হুদার সঙ্গে সম্পর্কে ছিলেন। এরপর তিনি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মডেল রোমান শলের সঙ্গে সম্পর্ক রাখেন। ২০২২ সালের জুলাই মাসে খবর প্রকাশিত হয় যে তিনি ব্যবসায়ী ও ক্রিকেট প্রশাসক ললিত মোদির সঙ্গে সম্পর্কে আছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ললিত মোদি নিশ্চিত করেন যে তার সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক ভেঙে গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।