শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা-রুপার পাত্রে খাবার খাওয়া যাবে?

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৫   ০২:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সাজ-সজ্জার জন্য সোনা-রুপার ব্যবহার স্বাভাবিক বিষয়। এক্ষেত্রে নারী-পুরুষের ব্যবহার বিধিবিধি মেন চলা আবশ্যক। কারণ, হাদিসে পুরুষের জন্য সোনা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌন্দর্য প্রকাশের জন্য নারীর ক্ষেত্রে সোনা ব্যবহারে কোনো ধরনের বিধি-নিষেধ নেই। তবে সোনার ব্যবহার কোনো নারীর জন্য অহংকার প্রদর্শন ও অপচয়ের কারণ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ, আল্লাহ তায়ালা অহংকারী এবং অপচয়কারীকে পছন্দ করেন না। সৌন্দর্য বৃদ্ধির বাইরেও অনেকে খাবারের পাত্র হিসেবে সোনা-রুপা ব্যবহার করেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খাবারের জন্য সোনা-রুপার পাত্র ব্যবহার করা বৈধ নয়। হাদিসের নির্দেশনা অনুযায়ী সোনা রুপার পাত্রে খাবার খাওয়া এবং পানাহার করা হারাম। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—

‘তোমরা স্বর্ণ ও রুপার পাত্রে পান করবে না। আর এসবের পাত্রে খানা খাবে না। এগুলো দুনিয়াতে তাদের (কাফের) জন্য আর আমাদের জন্য রয়েছে আখেরাতে তিনি আরও বলেছেন, যে ব্যক্তি রুপার পাত্রে পান করবে সে তার পেটে জাহান্নামের আগুন টেনে বেড়াবে। ( বুখারি ও মুসলিম) পানাহার ছাড়া অন্য কাজে এর ব্যবহার জায়েয, যেমন অজু ইত্যাদিতে ব্যবহার করা। হাদিসে শুধু পানাহারের কথা বলা হয়েছে। হাদিসে এসেছে যে, উম্মে সালামা রা.-এর কাছে রুপার একটি বাটা ছিল, আর তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকটি কেশ রাখা ছিল ( বুখারী)। প্রয়োজনে সামান্য রুপাযুক্ত পাত্র ব্যবহার জায়েজ। কারণ, হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপ ভেঙ্গে গেলে তিনি ফাটা স্থানে রুপার চেইন লাগিয়েছিলেন। (বুখারি)

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।