শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

উপহার দিয়েও কটাক্ষের শিকার অমিতাভ বচ্চন

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৫   ০৫:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি সম্প্রতি ৮৩ বছরে পা দিয়েছেন, এখনও বড় এবং ছোট পর্দায় সমানভাবে সক্রিয়। তার পরিবারে স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকারা থাকার পরও এবার দীপাবলির উপহারের কারণে সমালোচনার মুখে পড়ল বচ্চন পরিবার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বচ্চন পরিবারের নিরাপত্তাকর্মীরা হাতে মিষ্টির বাক্স নিয়ে দাঁড়িয়ে আছেন। অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে সবসময়ই অনুরাগীদের ভিড় থাকে।  ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে থাকা একজন অনুরাগী ওই নিরাপত্তাকর্মীর হাতে সাধারণ মিষ্টির বাক্স দেখে জানতে চান, ‘আর কী উপহার দিলেন তারা (বচ্চন পরিবার)?’ জবাবে ওই কর্মী জানান, ‘প্রত্যেক কর্মীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’

ভিডিও ক্লিপটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র নিন্দা ও সমালোচনা। অনেক নেটিজেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে শুরু করেন, ‘বলিউডের সবচেয়ে বড় তারকা তার কর্মচারীদের মাত্র এই ক'টা টাকা উপহার দেন।’  কেউ কেউ প্রশ্ন তোলেন বচ্চন পরিবারের মানসিকতা নিয়ে। উল্লেখ্য, শোনা যায় অমিতাভ বচ্চনের মাসিক আয় প্রায় ৫ কোটি টাকা এবং তার মোট সম্পত্তির পরিমাণ ৩৩৯০ কোটি টাকা। অনেক সমালোচক মন্তব্য করেন, ‘অমিতাভ বচ্চনের মতো বিরাট তারকার পক্ষে বাড়ির কর্মচারীদের জন্য দীপাবলিতে আরও বড় কিছু উপহার দেওয়া উচিত ছিল।’ তাদের মতে, এমন সামান্য উপহার বিগ-বি'র মতো ব্যক্তিত্বের সঙ্গে মানায় না। তবে এর উল্টো চিত্রও দেখা গেছে। অনেক অনুরাগী আবার দীপাবলিতে কর্মচারীদের প্রতি এই সৌজন্য দেখানোর জন্য অমিতাভ বচ্চনের প্রশংসাও করেছেন। এই উপহার নিয়ে বিতর্ক তৈরি হলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।