শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশিত - ২৭ অক্টোবর, ২০২৫   ১১:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  'সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সাহিত্য মঞ্চে এই শুনানির আয়োজন করেন সমন্বিত দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ কার্যালয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে এ শুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভার শুরুতেই স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল উদ্দীন আহম্মদ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
দুদক চেয়ারম্যান বলেন,  চুয়াডাঙ্গাবাসিকে জেলার দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলার সকল সরকারি কর্মকর্তাকে জেলাবাসীর সেবা নিশ্চিত করতে হবে। দুর্নীতি মুক্ত দেশ গড়াই হোক সকলের লক্ষ্য।

এসময় আরও বক্তৃতা করেন-দুর্নীতি দমন কমিশনের তদন্ত কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী,  দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড (অপস্) জামাল আল নাসের। গণশুনানি পর্বের শুরুতেই জেলা গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহসিন আলীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরা হয়। অভিযোগ প্রসংগে গণপুর্ত বিভাগের প্রকৌশলী বিভিন্ন যুক্তি দিয়ে বোঝান।

এরপর  চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ হাদী মোঃ জিয়া উদ্দিন আহম্মদের বিরুদ্ধে স্বাস্থ্য সহকারী নিয়োগে পরিক্ষায় অর্থ নেয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগটি করেন  তুহিন হোসেন।  সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন বলেন, সঠিকভাবে ও স্বচ্ছ ভাবে পরিক্ষা হয়েছে। এই পরিক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের নিয়োগ সুপারিশ করা হয়েছে। এখানে কোন অনিয়ম হয়নি।

এরপর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. বিদুৎ কুমার বিশ্বাস সদর হাসপাতালের পরিস্কার ও পরিচ্ছন্ন বাবদ ২৪ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠে। এই অভিযোগটি করেন আজকের পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি। এই অভিযোগের বিষয়ে  ডাঃ বিদ্যুৎ  জানান, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন বাবদ বিপুল অর্থ ব্যয় হয়ে থাকে। তাছাড়া হাসপাতালে জনবল বেশি। গণশুনানিতে সদর হাসপাতালের তত্বাবধায়ককে পরবর্তী এই ভুল যেন না হয়, সেজন্য সর্তক করে দেন দুদকের চেয়ারম্যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে  চিকিৎসা নিতে আসা এক রোগী অভিযোগ করেন, দায়িত্বরত ডাঃ অনিক চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন ভাবে হয়রানি ও অতিরিক্ত টেস্ট  রিপোর্ট  করিয়ে অধিক টাকা হাতিয়ে নেন। এ অভিযোগের ভিত্তিতে গণশুনানিতে ডাঃ অনিককে সর্তক করে দেন দুদকের চেয়ারম্যান। চুয়াডাঙ্গা সাব রেজিষ্ট্রার ও রেজিস্ট্রার  অফিসের কর্মকর্তার  বিরুদ্ধে ভুমিদূস্য, দলিল রেজিষ্ট্রারে অতিরিক্ত টাকা আদায় ও নিয়মমতো অফিস না করার অভিযোগ উঠে।

চুয়াডাঙ্গা পৌরসভার আওতায়  অবকাঠামো নির্মাণে  অতিরিক্ত কর আদায় করছেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকরের উপপরিচালক শারমিন আক্তারের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযোগে আরও উঠে আসে বরাদ্দ আসা সত্ত্বেও পৌর ড্রেন নির্মাণে কাজ না করা।

গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম , নয়ন কুমার রাজবংশী, চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি  সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সাংবাদিক ও সাধারণ জনগণ।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।