শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী

প্রকাশিত - ২৭ অক্টোবর, ২০২৫   ০৪:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে। তবে এবার শিরোনামে এলেন তার হবু পুত্রবধূর সঙ্গে থাকা এক দারুণ সম্পর্ক নিয়ে। সম্প্রতি শ্রাবন্তীকে দেখা গেল তার ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকের প্রেমিকা দামিনী ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, এ সময় তাকে আদরে ভাসান অভিনেত্রী।  দীর্ঘদিন ধরে দামিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। অভিনেত্রী শুরু থেকেই তাদের এই সম্পর্ককে সমর্থন করেছেন। সম্প্রতি ছিল দামিনী ঘোষের জন্মদিন। সেই উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবন্তী ও অভিমন্যু দুজনেই। সেখানেই শ্রাবন্তী তার হবু পুত্রবধূ দামিনীর গালে চুমু খেয়ে কেক খাইয়ে দেন। তাদের এই স্নেহময় মুহূর্তের ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে।

অভিনেত্রী শ্রাবন্তী এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক শাশুড়ি-বৌমার প্রথাগত সম্পর্কের মতো নয়। তাদের সম্পর্ক কিছুটা 'বোন' এর মতো। এর কারণ হলো তাদের দুজনের বয়সের ব্যবধান খুব কম। শ্রাবন্তীর থেকে দামিনী মাত্র দশ বছরের ছোট। অন্যদিকে, দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়ে বয়সে বড়। এদিকে, ছেলে অভিমন্যুর সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। অভিনেত্রী জানিয়েছেন, অভিমন্যু তার 'খুব ভালো বন্ধু' এবং তার সবচেয়ে বড় সমালোচক। গেল দুর্গাপূজায় মুক্তি পাওয়া শ্রাবন্তী অভিনীত সিনেমা 'দেবী চৌধুরানি' ভালো ব্যবসায়িক সাফল্য পেয়েছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে প্রসেনজিৎ চ্যাটার্জিও অভিনয় করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।