২৪ঘণ্টা অনলাইন : জরায়ু, স্তন, ফুসফুস ভালো রাখতে সহায়তা দিতে পারে আনারসে থাকা খাদ্য উপাদান। এই ফল শরীরের গ্ল্যান্ড বা গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। থাইরয়েড গ্রন্থির স্ফীত হওয়া প্রতিরোধ করতে পারে। আনারস জ্বর ও জন্ডিস রোগীর জন্য বেশ উপকারী।এই উপকারী ফল দিয়ে রান্না করতে পারেন ফ্রাইড রাইস। জানিয়ে দিচ্ছি রেসিপি।
উপকরণ :
আনারস কুচি: আধা কাপ
তেল: ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি: ২টি
মুরগির মাংসের টুকরো: ১ কাপ
চিংড়ি (খোসা ছাড়ানো): আধা কাপ
পোলাও চালের ভাত: ৩ কাপ
শুকনো মরিচ: ২টি
কাঁচা মরিচের ফালি: ১টি
কাজুবাদাম ভাজা: ১/৪ কাপ
কচি পেঁয়াজ কুচি: ২টি
ফিশ সস: ২ টেবিল চামচ
সয়া সস: ১ টেবিল চামচ
পুদিনা পাতা: ১০টি
প্রথম ধাপ
একটি পাতে পানি ফুটিয়ে নিন। এবার ফুটানো পানিতে চিংড়ি মাছ ৩ মিনিট সেদ্ধ করে নিন। বড় একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। এবার পাত্রে মুরগির মাংস দিয়ে ভেজে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে চিংড়ি এবং ভাত দিয়ে ভেজে নিন।
দ্বিতীয় ধাপ
ভাত ভাজা হলে একে একে আনারস, কাজুবাদাম ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। তারপর একটু নেড়ে ফিশ সস এবং সয়া সস দিয়ে ভালো করে ভেজে নিন।
এ পর্যায়ে সার্ভিং বলে ঢেলে পুদিনা পাতা, শুকনো মরিচ ও কাঁচা মরিচ ফ্রাইড রাইসের ওপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।