শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমির খান ধূর্ত শেয়াল, এক নম্বরের চোর’

প্রকাশিত - ২৫ অক্টোবর, ২০২৫   ০৬:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের তিন খানকে একে একে একহাত নিচ্ছেন পরিচালক অভিনব কাশ্যপ। সালমান ও শাহরুখের পর এবার তার সমালোচনার মুখে পড়লেন আমির খান। প্রায় তিন দশকের ক্যারিয়ারে ‘লাগান’, ‘থ্রি ইডিয়টস’, ‘দঙ্গল’সহ অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন আমির। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও প্রশংসা পেয়েছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দাবাং’খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ তাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন।

অভিনবের দাবি, আমির নাকি বলিউডের সবচেয়ে ধূর্ত শেয়াল এবং এক নম্বরের চোর। তার ভাষায়, ‘আমির সালমানের চেয়েও বেশি চালাক ও ম্যানিপুলেটিভ। পরিচালকদের ওপর প্রভাব খাটানোর সংস্কৃতি আমিরই শুরু করেছেন।’ পরিচালক আরও জানান, ‘আমিরের সঙ্গে ২–৩টি বিজ্ঞাপনে কাজ করেছি। ভীষণ খুঁতখুঁতে ও বিরক্তিকর। সবকিছুতে হস্তক্ষেপ করেন, পরিচালনা থেকে সম্পাদনা পর্যন্ত।’ এমনকি তার অভিযোগ, প্রভাবশালী মানুষদের প্রলুব্ধ করে তাদের দুর্বলতা খোঁজেন আমির। এর আগেও সালমান ও শাহরুখের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন অভিনব কাশ্যপ। এবার আমির খানকে নিয়েও তার একই কটাক্ষ। তবে কেন এই সমালোচনা, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি পরিচালক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।