শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে পান করার জন্য সবুজ চা নাকি লাল চা ভালো?

প্রকাশিত - ২৩ অক্টোবর, ২০২৫   ১২:১১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গ্রিন টি বা সবুজ চা আর লাল চা— এই দুইয়ের মধ্যে কোনটি ভালো? এই তর্ক বহু প্রাচীন। নানা জনের নানা মত। দুই ধরনের চা-ই স্বাস্থ্যের পক্ষে ভালো, আবার অতিরিক্ত হলে তা খারাপ। কিন্তু সকাল সকাল শরীর ও মনকে চাঙ্গা করতে কোনটি বেশি কার্যকরী?

জানা যায়, ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতা থেকেই দুই প্রকার চায়ের জন্ম। কিন্তু পাতা তৈরির পদ্ধতি এবং ক্যাফেইনের পরিমাণের পার্থক্যের কারণে দুইটি চা ভিন্ন প্রকৃতির। গ্রিন টি কিছুটা প্রক্রিয়াজাত এবং এতে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেশি। কিন্তু লাল চা-কে পুরোপুরি অক্সিডেশন করা হয়। যার ফলে লাল চায়ের স্বাদ হয় তীব্র, এবং ক্যাফিন থাকে বেশি পরিমাণে।

এক কাপ লাল চায়ে সাধারণত ৪০-৭০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। অন্য দিকে গ্রিন টি-তে সাধারণত ‌থাকে ২০-৪৫ মিলিগ্রাম ক্যাফেইন। লাল চায়ে ক্যাফেইনের পরিমাণ বেশি থাকায় এটি সকালে চাঙ্গা ভাব দ্রুত আনে, মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ায়।

কিন্তু গ্রিন টি-তে ক্যাফেইন কম থাকলেও তা শরীরকে সজাগ করে তুলতে পারে। শরীর ও মনে প্রশান্তি আনে, ক্লান্তি আনে না। অফিস শেষে বা রাতের দিকে শরীর-মন শান্ত রাখতে এটি আদর্শ কারণ এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এল-থিয়ানিন। গ্রিন টি-র মধ্যে ক্যাফেইন এবং এল-থিয়ানিনের উপস্থিতি রয়েছে বলে শরীর ধীরে ধীরে সজাগ হতে পারে।

গ্রিন টি পান করলে অল্প সময়ের মধ্যে চাঙ্গা হয়ে আবার ঝিমিয়ে পড়ার সম্ভাবনা থাকে না। কড়া চা বা কফিতে যেমন ঘটে, গ্রিন টি-র ক্ষেত্রে সেরকম হয় না। গ্রিন টি-তে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় নানা ভাবে উপকার মেলে। 

ওজন কমায় গ্রিন টি, রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এই চা। লাল চা-ও হজমে সাহায্য করে, রক্তে কোলেস্টেরল কমায় এবং মনোযোগ বাড়ায়। সকালে এক কাপ লাল চা শরীরকে চনমনে করে তোলে, ক্লান্তি দূর করে দেয় দ্রুত।

সুতরাং বলা যায়, সকালে চাঙ্গা হওয়াটা জরুরি। তাই এক কাপ লাল চা পান করাই ভালো। অন্য দিকে, বিকাল বা রাতে গ্রিন টি শরীরকে শান্ত করে, ঘুমের ব্যাঘাত ঘটায় না। এই দুই ধরনের চা–ই মস্তিষ্কের সচলতা ও বিপাক ঠিক রাখতে কাজ করে। তবে এদিকে গ্রিন টি একটু এগিয়ে। উল্লেখ্য, দুই প্রকার চা–ই উপকারী। গন্ধ, স্বাদ ও প্রয়োজনীয়তা অনুসারে এখন আপনিই বেছে নিন, কোনটা পান করবেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।