শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৬শ কোটি টাকা বিনিয়োগ করবে স্কয়ার ফার্মা

প্রকাশিত - ২৩ অক্টোবর, ২০২৫   ০১:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছনের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। যার ভিত্তিতে কোম্পানির বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কোম্পানির ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে ৬৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি। তথ্য অনুযায়ী, কোম্পানির কারখানা সামঞ্জস্য, আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ (বিএমআরই) প্রকল্পে ৬৫০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন করা হয়। 

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সমন্বিতভাবে কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ৩৯৭ কোটি টাকা, যা একক বছরে কোম্পানির সর্বোচ্চ মুনাফার রেকর্ড। এই বড় পরিমান মুনাফা অর্জন সম্ভব হয়েছে, কোম্পানির সহযোগী কোম্পানি থেকে ভালো মুনাফা আসায় এবং শেয়ারবাজার ও আর্থিক খাতে বিনিয়োগ করে ভালো লাভ পাওয়ায়। এককভাবে গত অর্থবছরে স্কয়ার ফার্মার নিট মুনাফা হয়েছে ১ হাজার ৪৭৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৮৫ কোটি টাকা কম। তবে এই অর্থবছরে আগের বছরের তুলনায় শেয়ারবাজার ও আর্থিক খাতে বিনিয়োগ করে ১৫৬ কোটি টাকা বেশি মুনাফা পেয়েছে কোম্পানিটি। সর্বশেষ অর্থবছরে শেয়ারবাজার ও আর্থিক খাতে বিনিয়োগ করে কোম্পানির মুনাফা হয়েছে ৬২১ কোটি টাকা। আর কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান থেকে মুনাফা এসেছে ৩০২ কোটি টাকা, এটিও আগের অর্থবছরের তুলনায় বেশি।

এদিকে, রেকর্ড মুনাফা অর্জন করায় স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য  কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ ১২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এই হিসেবে কোম্পানিটিকে আলোচিত অর্থবছরের জন্য লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের ১ হাজার ৬৪ কোটি টাকা বিতরণ করতে হবে। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা–পরিচালকেরা পাবেন ৪৬৪ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির শেয়ারের প্রায় ৪৪ শতাংশই রয়েছে তাদের হাতে। দ্বিতীয় সর্বোচ্চ লভ্যাংশ পাবেন ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা। তারা পাবেন ২৮৫ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারের প্রায় ২৭ শতাংশই ছিল সাধারণ বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ বাবদ বিদেশি বিনিয়োগকারীরা পাবেন ১৬১ কোটি টাকা। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পাবেন ১৫৪ কোটি টাকা। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।