শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানের সঙ্গে কোনও যুদ্ধ নয়’— ট্রাম্প-মোদির ফোনালাপ

প্রকাশিত - ২২ অক্টোবর, ২০২৫   ০৪:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেছেন এবং সেখানে দুজনের মধ্যে ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার’ বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত যুক্তরাষ্ট্রই থামিয়েছে বলে আবারও দাবি করেছেন ট্রাম্প। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। হোয়াইট হাউসের দীপাবলি অনুষ্ঠানে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে তিনিই ভূমিকা রেখেছিলেন। তবে ভারত তা অস্বীকার করেছে এবং বলেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপের কারণে নয়, বরং কূটনৈতিক কারণেই যুদ্ধবিরতি হয়েছিল। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) এই দীপাবলি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি মোদির সঙ্গে দারুণ এক ফোনালাপ করেছি। আমরা মূলত বাণিজ্য নিয়ে কথা বলেছি, তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার বিষয়েও আলোচনা হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা বাণিজ্য ও শান্তি- দুটো বিষয় নিয়েই কথা বলেছি। এখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নেই, যা সত্যিই দারুণ ব্যাপার”। মোদিকে “অসাধারণ ব্যক্তি” বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, “বছরের পর বছর ধরে তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন।” ট্রাম্প আরও জানান, মোদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাচ্ছেন। আমাদের সম্পর্ক খুবই ভালো। তিনি রাশিয়া থেকে খুব বেশি তেল কিনছেন না, বরং ক্রমে তা কমিয়ে আনছেন। তিনি চান যুদ্ধটা দ্রুত শেষ হোক, যেমনটা আমিও চাই।” মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার প্রশাসন বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি বলেন, আমরা আমেরিকাকে প্রথমে রাখছি, কিন্তু সবাইকেও একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে উদ্বুদ্ধ করছি। তিনি দাবি করেন, “মধ্যপ্রাচ্যে আমরা ‘পূর্ণ শান্তি’ প্রতিষ্ঠা করেছি, যা কেউ কল্পনাও করেনি। আগে যারা একে অপরকে ঘৃণা করত, এখন তারা বন্ধু।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।