২৪ঘণ্টা অনলাইন : ওজন কমানোর জন্য অনেকেই ডায়েটে শসা রাখেন। কিন্তু কখন শসা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়, সেটা হয়তো কারও কারও জানা নেই। পুষ্টিবিদরা বলছেন, যখন-তখন শসা খেলে উপকার পাওয়া যাবে না। শসা খেতে হবে নিয়ম মেনে।
খালি পেটে নয়, ভারী পেটে শসা খান
সবচেয়ে ভালো হলো খাবার খাওয়ার পরেই শসা খান। সকাল বা বিকেলের টিফিনে শসার সালাদ, রায়তা বা দই-শসা রাখতে পারেন।
শসাতে প্রায় ৯৫ ভাগ পানি এবং খুব কম পরিমাণ ক্যালোরি থাকে। ফলে এটি বেশি পরিমাণে খেলেও শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয় না। পুষ্টিবিদরা মনে করেন, শসা খেলে পেটের চর্বি কমে। শসায় থাকা জলীয় অংশ পেট ভরা রাখে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। এ ছাড়া এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।
শসা দিয়ে বানানো স্মুদিও খাওয়া যেতে পারে
চটজলদি ওজন কমাতে চাইলে শসা আর ধনেপাতার স্মুদি খুব খেতে পারেন। স্মুদি বানানোর জন্য প্রথমে একটি শসা টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর লাগবে অল্প কিছু ধনেপাতা। এবার এই শসা ও ধনেপাতা একসঙ্গে মিশিয়ে মিক্সিতে ব্লেন্ড করতে হবে। তবে মিক্সিতে দেওয়ার সময়ে পরিমাণ মতো পানি দিতে ভুলবেন না। তৈরি হয়ে এলে তরলটি একটি গ্লাসে নিয়ে তাতে অল্প বিটলবণ ছড়িয়ে খেতে পারেন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।