শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘মহা জাদুতে’ মঞ্চ মাতালেন তানজিন তিশা

প্রকাশিত - ২১ অক্টোবর, ২০২৫   ১০:৩৬ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

বাংলাদেশের সংগীত অঙ্গনে বর্তমানে বেশ মাতামাতি চলছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগর রুস্তমের গাওয়া নতুন গান 'মহা জাদু' নিয়ে। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান এটি। গানে বাংলা ও ফারসি ভাষার দারুণ মেলবন্ধন শ্রোতাদের মুগ্ধ করেছে।

এই গানের সুরের জাদু যেন ছড়িয়ে পড়েছে দেশের বিনোদন তারকাদের মধ্যেও। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নাচেও বেশ পারদর্শী। সম্প্রতি 'মহা জাদু'র তালে মঞ্চ মাতিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশার সেই নাচের ভিডিও এখন নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাবিরের 'মহা জাদু' গানের সঙ্গে লাস্যময়ী নাচের জাদুতে দর্শকদের নজর কাড়েন তানজিন তিশা। কোক স্টুডিওর মঞ্চে হাবিব-মেহেরনিগরের কণ্ঠের সেই 'মহা জাদু'র সুরে তিশার প্রাণবন্ত নাচ দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নেটিজেনদের অনেকেই তিশার নাচের দক্ষতার প্রশংসা করে মন্তব্য করেছেন। কেউ কেউ তাকে 'ডান্সিং ডিভা' আখ্যা দিয়ে বলছেন, 'মহা জাদু' গানটি যেন তিশার নাচের মাধ্যমেই পূর্ণতা পেল। বাংলা ও ফারসি ফিউশনের এই গানটি এমনিতেই শ্রোতাদের মন জয় করেছিল, এবার তানজিন তিশার নাচে তা যেন নতুন মাত্রা যোগ করলো।

প্রসঙ্গত, বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। চলতি বছরের ২৬ জুন মারা গেছেন বাউল খোয়াজ মিয়া। ‘মহা জাদু’ গানটি তাকে আধুনিক সংগীতে মরণোত্তর জনপ্রিয়তা এনে দিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।