২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রতি বছরই বেশ ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করে থাকেন। তবে এবার দেশের বাইরে থাকার কারণে জন্মদিনের আগেই শুরু হলো তার প্রথম উদযাপন। আর এই প্রথম কেক কাটার আয়োজনে সারপ্রাইজ দিলেন তার পরিচিত মেকআপ আর্টিস্ট অর্ক। পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন, যেখানে তিনি অর্কের সাথে তার ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছেন।
বিশেষ করে তাদের মধ্যে খাবার আদান-প্রদানের বিষয়টি নজর কেড়েছে সবার। আগামী ২৪ অক্টোবর পরীমণির জন্মদিন। কিন্তু তার আগেই গতকাল রাতে অর্ক তাকে জন্মদিনের প্রথম সারপ্রাইজ দিলেন। পরীমণি তার পোস্টে লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’ ‘অর্কর সাথে আমার পরিচয় কাজের সুবাদে। ও মেকাপ আর্টিস্ট। ঢাকায় ও একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি ওর বাসাও এখানে। ও খুব ভালো রান্নাও করে। এক এলাকায় থাকায় মাঝে মধ্যে খাবারদাবার আদান-প্রদান হয় আমাদের।’
অর্ককে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন জানিয়ে এই নায়িকা লেখেন, ‘দিন দিন ও খুব আহ্লাদি হয় যায় আমার কাছে। ভাই এর মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারোমাস আমার কাছে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!’ শেষে লিখেছেন, ‘আমি এতো খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সাথে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। থ্যাংক ইউ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক। প্রথম উদযাপন।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।