শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা

প্রকাশিত - ২১ অক্টোবর, ২০২৫   ০৫:২৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। এবার এক গিফটকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী।  পাঠানো উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে ‘প্রতারক’ হিসেবে উল্লেখ করেছেন হাস্যরসের ছলে।

পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’ অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। ইউসুফ আলি নামে এক নেটিজেন তিশাকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘আপু এদের মত উদ্যোক্তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আচ্ছা এদের পিছে পড়ে রয়েছে কারা? তাদের কি আজাইরা কাজ নেই।’ আবার কেউ কেউ কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন, ‘কি হলো আবার?

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।