২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা পর্যটন নগরী কক্সবাজার। এখানেই রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত। শুধু তাই নয়, অপরূপ সমুদ্রের পাশেই রয়েছে নয়নাভিরাম সবুজ পাহাড়ের হাতছানি। কক্সবাজারের অপরূপ পর্যটন স্পট হিমছড়ি। আর এখানেই পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস্ গ্রুপ নির্মাণ করেছে নান্দনিক স্থাপত্য শৈলীর চারতারকা মানের আন্তর্জাতিকমানের পর্যটন হোটেল আমেরিকান চেইন 'বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্'।
বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিকমানের হোটেল নির্মাণ ও পরিচালনা কনসালট্যান্টস্ এই হোটেল নির্মাণ ও পরিচালনার সাথে সরাসরি যুক্ত। এই হোটেল এমন এক পরিবেশে যেখানে হাত বাড়ালেই আকাশ আর পাহাড়ের হাতছানি, আবার পা বাড়ালেই বিশাল সাগর। আমেরিকান চেইন 'বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্' হোটেলে বসেই দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন পাহাড়ের নির্জনতা আর সাগরের উত্তাল গর্জন। হোটেলের রুফ টপে রয়েছে এক অসাধারণ সুইমিংপুল।
যাদের বিনিয়োগে বাংলাদেশে প্রথম সুদবিহীন হালাল আয়ের আন্তর্জাতিকমানের এই হোটেল নির্মিত হয়েছে, তাদেরকে আন্তরিক অভিনন্দন। প্রবাসী ভাই-বোনেরাও এখন গোল্ডস্যান্ডস্ গ্রুপের পাঁচ তারকা মানের পর্যটন হোটেলে বিনিয়োগ করে সাব-কবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে মালিকানা লাভ করে আজীবন সুদমুক্ত হালাল আয়ের সুযোগ নিতে পারেন। 'বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্' বিশ্বের যে কোনো আন্তর্জাতিক মানের নান্দনিক হোটেলের চেয়েও সেরা। এখন পুরোদমে ট্রায়াল ও বুকিং চলছে। উদ্বোধনের আগেই একবার ঘুরে আসুন, দেখে আসুন নিজের চোখে। আমেরিকান চেইন 'বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্'-এ প্রকৃতির সাথে অবকাশ যাপনের আনন্দ উপভোগ করুন।
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।