শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতেই হবে : ট্রাম্প

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ১০:৪৪ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যদি সত্যিই রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি চায়, তাহলে তার ভূখণ্ডের কিছু অংশ রাশিয়াকে ছেড়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

রোববার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম ফক্স নিউজ চ্যানেলের সাংবাদিক মারিয়া বার্টিরোমোকে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানে বার্টিরোমো তাকে প্রশ্ন করেছিলেন, ইউক্রেন তার ভূখণ্ডের দখলে কোনো প্রকার ছাড় না দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে পারে কি না।

জবাবে ট্রাম্প বলেন, “সম্ভবত নয়। ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশের দখল ছেড়ে দিতে হবে। এই ত্যাগস্বীকার তাকে করতেই হবে। কারণ, পুতিন (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) অবশ্যই কিছু নেবেন। মানে আমি বলতে চাচ্ছি, তারা (রুশ বাহিনী) লড়াই করেছে এবং অবশ্যই কিছু সম্পত্তি তারা জয় করেছে।”

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতির প্রশ্নে সবচেয়ে বড় বাধা ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয়টি। ২০১৪ সালে ইউক্রেনের সেনাবাহিনীকে হটিয়ে কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়া দখল করে রাশিয়া। পরের বছর গণভোট আয়োজনের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয়।

ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতি দিয়েও বছরের পর বছর ধরে গড়িমসি করায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া, যা এখনও চলছে। সেই অভিযান শুরুর পর ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশ দখল করে রুশ বাহিনী। এই চার প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের ১০ শতাংশ।

মস্কো জানিয়েছে, কিয়েভ যদি ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসনকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে রাজি থাকে, তাহলে যুদ্ধ থামাতে পদক্ষেপ নেবে রাশিয়া। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কোনোভাবেই ক্রিমিয়া এবং সঙ্গে চার প্রদেশের দখল রাশিয়াকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ইউক্রেনীয় সেনাবাহিনীকে লাখ লাখ ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে ওয়াশিংটন। গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। সেই বৈঠকে রুশ বাহিনীকে ঠেকানোর জন্য সম্প্রতি ট্রাম্পের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন তিনি।

তবে ট্রাম্প জানিয়েছেন, এখনও এ ব্যাপারে সিদ্ধান্তে আসেননি তিনি। রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “আপনি জানেন, আমরা আমাদের সব অস্ত্র ইউক্রেনকে দিতে পারি না, একেবারেই পারি না। যদিও প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের সঙ্গে আমার খুবই চমৎকার সম্পর্ক, তবুও নয়। আমি আমাদের নিজেদের অস্ত্রাগার খালি করে অন্যকে সহযোগিতা করতে পারব না। কারণ আমি যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলতে পারি না।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।