শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবার থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করি’

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ০৪:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতে চলছে আলোর উৎসব দীপাবলি উদযাপন। বাড়ি সাজানো থেকে নতুন পোশাক, অনেক তারকাই এই সময় জমজমাট পার্টির আয়োজন করেন। কিন্তু বলিউড ও পাঞ্জাবি গানের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ নাকি এই উৎসবের উদযাপন থেকে দূরে থাকেন। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। আর সেখানেই উঠে এসেছে তার এক গভীর কষ্টের কথা। দিলজিৎ দোসাঞ্জের ইনস্টাগ্রাম পেজ ‘টিম দিলজিৎ গ্লোবাল’ থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দিলজিৎ জানান, একটা সময় দীপাবলির আলো, আতশবাজি তিনি খুব ভালোবাসতেন কিন্তু এখন তিনি এতে ভয় পান। ভিডিওতে দিলজিৎ বলেন, ‘আগে আমি প্রচুর আতশবাজি ফাটাতাম। আমার প্রিয় উৎসব ছিল দীপাবলি। কিন্তু পরবর্তীকালে যখন আমি আমার পরিবারের থেকে আলাদা হয়ে যাই, তখন দীপাবলি উদযাপন বন্ধ করে দিই। আসলে খুব কষ্ট হতো। পরে আর কখনও দীপাবলি উদযাপন করিনি।’
 
এদিকে ২০২৪ সালের একটি সাক্ষাৎকারে দিলজিৎ তার বাবা-মায়ের সম্পর্ক ভাঙার কথা উল্লেখ করেছিলেন। দিলজিৎ জানান, ছোটবেলায় তার বাবা-মা তাকে লুধিয়ানায় এক আত্মীয়ের বাড়িতে থাকতে পাঠিয়েছিলেন। যাতে তিনি পড়াশোনা করতে পারেন, ভালো ভাবে মানুষ হন। দিলজিৎ বলেন, ‘আমি ১১ বছর বয়সে আমার বাড়ি ছেড়ে মামাদের সঙ্গে থাকতে শুরু করি। নিজের গ্রাম ছেড়ে শহরে পা রাখি, লুধিয়ানা যাই। বাবা-মাকে মামা বলেছিলেন, ‘ওকে আমার সঙ্গে শহরে পাঠিয়ে দাও।’ আমার বাবা-মাও এককথায় রাজি হয়ে যান। আমার মতামতও নেননি একবার। আমি ফোন করতাম। একটা সময়ে সেটাও বন্ধ হয়ে যায়। আমি আমার পরিবার থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করি।’ একটা ছোট্ট ঘরে একা থাকতেন দিলজিৎ। শুধু স্কুল আর বাড়িই ছিল তার গন্তব্য। বাড়িতে টিভি ছিল না। মোবাইল ফোন তো দূরের কথা। স্কুলে পড়ার সময় থেকেই তিনি লুধিয়ানার স্থানীয় অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন। তার পরে ধীরে ধীরে জায়গা করে নেন দর্শকের মনে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।