শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ওরা আমার পেটে লাথি মেরেছে : রাখি সাওয়ান্ত

প্রকাশিত - ১৯ অক্টোবর, ২০২৫   ১২:১১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউড সিনেমায় ‘আইটেম গান’ নিয়ে প্রায়ই বিতর্ক দেখা যায়। তবে এই ধাচের গান এখন শুধু সিনেমায় নয়, দেখা যাচ্ছে সিরিজেও। গেল মাসে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজেও ছিল এই গান, যেখানে নেচে দর্শক মাতিয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিষয়টি নিয়ে ক্ষোভে উগড়ে দিলেন বলিউডের বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত।

রাখির দাবি, তাদের সময় আইটেম গানে ছিল এক অন্য রকম মাদকতা ছিল, যেটা এখনকার নাচে নেই। তামান্না ছাড়াও বর্তমানে নোরা ফাতেহি, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরসহ বহু নায়িকাই আইটেম গানে নাচছেন। সম্প্রতি ‘থাম্মা’ সিনেমা আইটেম গানে রাশমিকা মন্দানার পারফরম্যান্স নিয়ে হয়েছে আলোচনা। তবে ‘আজ কি রাত’ বা ‘কাবালা’ গানের মতো আইটেম নম্বরে নেচে নিজের অবস্থান তৈরি করেছেন তামান্না। বিশেষ করে ‘আজ কি রাত’ গানে তিনি ভেঙেছেন প্রচলিত সৌন্দর্যের ধারণা।

সোজাসাপ্টা ভাষায় রাখি বলেন, ‘আমাদের দেখে দেখে এরা আইটেম গানের সঙ্গে নাচ শিখেছে। আগে এরা নায়িকা হতে চাইত। এখন সেই সময় চলে গেছে। এখন তারা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ শুরু করেছে। ওদের লজ্জা হওয়া উচিত। আসল আইটেম গার্ল তো আমি, এবার আমি হব নায়িকা!’

বলিউডে এখন তামান্না বনাম রাখির এই বিতর্কই নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছেন, রাখির দিন শেষ, কেউ বলছেন, তিনিই ছিলেন আসল আইটেম কুইন! সূত্র: আনন্দবাজার অনলাইন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।