শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জন্য ড্রাগন ফলের উপকারিতা

প্রকাশিত - ১৮ অক্টোবর, ২০২৫   ১১:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ড্রাগন ফল বিদেশি ফল হলেও, এখন বাণিজ্যিকভাবে দেশে এর চাষ হচ্ছে। দাম বেশি হলেও এই ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অনেক। বিশেষ করে শিশুদের জন্য এ ফল উপকারী। ড্রাগন ফল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমের উন্নতি ঘটায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এ ফল। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ শিশুর হাড়ের উন্নতিতে সহায়তা করে।

ড্রাগন ফল শিশুদের যেসব উপকার করে 
•    ড্রাগন ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ফলে আছে  শিশুদের জন্য প্রয়োজনীয় ভিটামিন এ, যা দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ।
•    এ ফলে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। ফাইবার শিশুদের হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। 
•    ড্রাগন ফল আয়রনের ভালো উৎস, যা শিশুদের রক্তশূন্যতা রোধ করতে এবং সঠিক বৃদ্ধিতে সহায়তা করে। 
•    ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামে ভরপুর ড্রাগন ফলে। এ উপাদানগুলো শিশুদের হাড়ের সঠিক বিকাশে সাহায্য করে। 
•    ড্রাগন ফলের হাইড্রেটিং বৈশিষ্ট্য ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। 

কয় মাস বয়স থেকে শিশু ড্রাগন ফল খেতে পারবে
সাধারণত সলিড শুরুর পর থেকে শিশুকে ড্রাগন ফল খাওয়ানো যেতে পারে। তবে এর আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রথমবার ড্রাগন ফল খাওয়ানোর পর শিশুর শরীরে র্যািশ কিংবা লালচে ভাব দেখা দিলে এটি খাওয়ানো বন্ধ করতে হবে। 

সতর্কতা
ড্রাগন ফল খাওয়ানোর পর প্রস্রাব ও মলের রং লাল বা গোলাপি হতে পারে।  এতে ভয়ের কিছু নেই। এটি সাধারণত কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।