শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জলপাই কেন খাবেন

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ১২:৩৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাজারে জলপাই উঠতে শুরু করেছে। টক স্বাদের এই ফলটি নানা ধরনের পুষ্টিগুণে সমৃদ্ধ। নিয়মিত এই ফল খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

স্বাস্থ্যকর ফ্যাটে পূর্ণ : জলপাইয়ে পর্যাপ্ত পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্রঅট রয়েছে। বিশেষ করে এতে থাকা অলিয়িক অ্যাসিড হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে শরীরের প্রদাহ কমায়।

হৃৎপিণ্ডের স্বাস্থ্য উন্নত করে : নিয়মিত জলপাই খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমায়। 

হজমশক্তি বাড়ায়: ফাইবারের ভালো উৎস হওয়ায় জলপাই হজমশক্তি বাড়ায়, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে বিপাকক্রিয়া উন্নত করে। 

ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে : অলিভ অয়েলে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ই ত্বককে হাইড্রেট রাখে, উজ্জ্বলতা বাড়ায়। একই সঙ্গে চুলের স্বাস্থ্য  উন্নত করে। 

ওজন নিয়ন্ত্রণ করে : জলপাই খেলে দীর্ঘ সময় পেট করা থাকে। ফলে ক্ষুধা অনুভূত হয় না। এভাবে এই ফল ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।  সূত্র: ইন্ডিয়া টিভি 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।