শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কে এই রিপন মিয়া?

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০২:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রিপন মিয়া। পেশায় কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন। নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের এই বাসিন্দার উত্থান চমকে দেওয়ার মতো হলেও, বর্তমানে তিনি উঠে এসেছেন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে। ২০১৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে যাত্রা শুরু করেন রিপন মিয়া। খুব অল্প সময়ের মধ্যেই তার সহজ-সরল উপস্থাপনা আর ঘরোয়া ভিডিওগুলো দর্শকপ্রিয়তা লাভ করে। বিশেষ করে, তার মুখে শোনা 'হাই আই অ্যাম রিপন ভিডিও' এবং 'আই লাভ ইউ, এটাই বাস্তব' সংলাপ দুটি নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে যায়।  এই দুটি সংলাপ তাকে অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এই মুহূর্তে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১.৯ মিলিয়ন বা ১৯ লাখ। যা দেশের তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

সাংবাদিক পরিচয়ে 'হুমকি' ও বিতর্কের শুরু অল্প সময়ে এমন বিপুল সংখ্যক ফলোয়ার অর্জন করলেও সম্প্রতি রিপন মিয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ফেসবুকে এক পোস্টে তিনি দাবি করেন, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তাদের বাড়িতে যান। রিপনের অভিযোগ, টিভিতে ইন্টারভিউ না দিলে তাকে 'প্রাণনাশের হুমকি' পর্যন্ত দেওয়া হয়। এরপরপরই বেসরকারি টেলিভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে।

মায়ের অভিযোগ  প্রচারিত সংবাদ অনুযায়ী, রিপন মিয়ার মা তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন, তার ছেলে এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পান। মায়ের দাবি, রিপন পুরোনো ভাঙা বাড়ি ছেড়ে নতুন পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকেন। শুধু তাই নয়, রিপন নাকি তাদের ভরণপোষণও দেন না। কোটি অনুসারীর তারকা ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।