শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

প্রকাশিত - ১৪ অক্টোবর, ২০২৫   ১০:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কিশোরগঞ্জ জেলার ভৈরবে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়িটি (আইভি ভবন) এখন কিন্ডারগার্টেন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর নিস্তব্ধ এই বাড়িটি এখন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল নামেই পরিচিত।

খোঁজ নিয়ে জানা যায়, ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আবদুল বাসেত এই বাড়িটির নিচতলা ভাড়া নিয়ে স্কুল কার্যক্রম পরিচালনা করছে। স্কুল কার্যক্রম পরিচালনার জন্য বাড়িটির নিচতলা ভাড়া নেয়া হলেও দোতালা ভাড়া দেয়া হয়নি। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়ার ছেলে নইম মোল্লার সহায়তায় এই ভবনটি ভাড়া নেয়া হয়। নইম মোল্লা এই শিক্ষা প্রতিষ্ঠানের এজন অংশীদার বলে জানা যায়। 

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর  সারা দেশের মতো ‘আইভি ভবন’ টিতেও দুর্বৃত্তরা ভাঙচুর, লুটপাট ও অগ্নসিংযোগ করে। এরপর থেকে প্রায় একবছর বাসাটি তালাবদ্ধ অবস্থায় পরত্যিক্ত হয়ে পড়েছিল। জিল্লুর রহমানের  ভৈরবে আত্মীয়-স্বজন থাকলেও  বাড়টিতে কেউ যেতেন না এবং সংস্কারও করেননি। তবে  উৎসুক মানুষ বাড়ির বাইরে  থেকে পরিত্যক্ত এই বাড়িটি দেখতে যেতেন এবং ছবি তুলতেন। হঠ্যাৎ  এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের চোখে পড়ে ঐ ভবনের সামনে কিন্ডারগার্ডেন স্কুলের নাম ফলক। এরপরই সকলের মধ্যে এটি নিয়ে কৌতূহলের উদ্বেগ হয়।

এ বিষয়ে ঐ স্কুলের মালিক অধ্যক্ষ আবদুল বাসেত জানান, আমার স্কুলটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তখন জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়া আমার ব্যবসার অংশীদার ছিলেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলে নইম মোল্লা এখন অংশীদার হিসেবে আমার সাথে আছেন। মুলত নইম মোল্লাই জিল্লুর রহমানের বাসাটি ভাড়ার জন্য ব্যবস্থা করে দেন। এরপর নইম মোল্লা শর্ত মোতাবেক নিজ অর্থায়নে বাড়িটি সংস্কার করে দিলে নিচতলায় স্কুল কার্যক্রম পরিচালনা করছি। বাড়ি মেরামতে যে টাকা খরচ হয়েছে সেটা প্রতিমাসে ভাড়া থেকে কেটে রাখা হচ্ছে। 

এ বিষয়টি জানতে জিল্লুর রহমানের পরিবার বা তার আত্মীয়-স্বজনকে খোঁজ করে পাওয়া যায়নি। তার দুইজন মেয়ে রয়েছে তবে তারাও কোথায় সে ব্যাপারেও  কোন তথ্য পাওয়া যায়নি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।