২৪ঘণ্টা অনলাইন : সারারাত বিছানার এপাশ ওপাশ করছেন কিন্তু চোখে ঘুম নেই। অথচ ঘুমানো দরকার। ঘুম না হলে শারীরিক নানা ধরনের জটিলতা বাড়ে। বাড়ে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। যারা রাতে ঘুমাতে পারেন না কিংবা মাঝরাতে বার বার ঘুম ভেঙে যায় তারা ঘুমানোর আগে তিন পানীয়ের ওপর ভরসা রাখুন। যেকোনো একটিতে চুমুক দিলে আপনার ঘুমের মান উন্নত হবে। কারণ এই পানীয় শুধু ঘুমের সমস্যা দূর করে না, কমায় মানসিক চাপও। পাশাপাশি উন্নত করে বিপাক হার। ওজন নিয়ন্ত্রণে রেখে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
হলুদ দুধ
ভালো ঘুমের জন্য রাতের খাবার আটটার মধ্যেই সেরে ফেলুন। এতে হজমের সমস্যা কমবে। আর ঘুমাতে যাওয়ার আগে পান করুন হলুদ মেশানো দুধ। দুধে থাকে ট্রিপটোফ্যান নামের অ্যামাইনো অ্যাসিড, যা দেহে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোনের মাত্রা বাড়ায়। এতে মানসিক চাপ কমে, ঘুম ভালো হয়। অন্যদিকে, হলুদ শারীরিক প্রদাহ কমায় এবং শরীরে আরাম প্রদান করে। তাই হলুদ মেশানো দুধ পান করলে রাতে ঘুম ভালো হয়।
ক্যামোমাইল চা
সন্ধ্যায় চা-কফি পান করলে রাতে ঘুমের সমস্যা হয়। কিন্তু বিছানায় যাওয়ার আগে ক্যামোমাইলের চা পান করলে ঘুম ভালো হয়। ক্যামোমাইল চায়ে অ্যাপিজেনিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মানসিক চাপ কমায় এবং ঘুমের মান উন্নত করে। এ চায়ে মেলাটোনিন থাকে, যা স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করে।
অশ্বগন্ধা চা
ভালো ঘুমের জন্য অশ্বগন্ধা চা পান করুন। এটি হলো ভালো ঘুমের আয়ুর্বেদিক সমাধান। এই পানীয়ও মানসিক চাপ কমায় এবং শরীরে আরাম প্রদান করে। রাতে অশ্বগন্ধা চা পানে অনিদ্রার সমস্যা সহজেই দূর হয়ে যাবে। ঘুমের মান উন্নত করতে সহায়ক এ চা। তাছাড়া হজমের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এ চা।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।