২৪ঘণ্টা অনলাইন : দিনপঞ্জিকা বলছে শরত শেষের দিকে, কিন্তু আবহাওয়া বলছে ভিন্ন কথা। যেন বর্ষা বিদায় নিচ্ছে না। প্রায় প্রতিদিন ঝিরিঝিরি কিংবা ঝমঝম বৃষ্টি। আকাশও মেঘলা থাকছে। এমন বৃষ্টিমুখর দিনে আলসেমি কাটিয়ে নিজেকে সতেজ ও কর্মমুখর রাখতে একটু পর পর চায়ে চুমুক দেন অনেকে। বিশেষ করে দিনভর দুধ চায়ে চুমুক দেন। ঘন ঘন দুধ চা পান করলে নানাবিধ ক্ষতি হয়ে থাকে।
ঘন ঘন দুধ চা পানের ক্ষতি
হজমজনিত সমস্যা
সকালে ঘুম থেকে উঠেই যারা দুধ চা পান করেন, তাদের অম্বল, গ্যাসের সমস্যা বেড়ে যায়। চায়ে থাকা ক্যাফেইনের কারণে পাকস্থলীর কার্যকলাপে সমস্যা হয়। কারো কারো তীব্র কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। খালি পেটে কড়া লিকারের দুধ চা পানের অভ্যাস পেপটিক আলসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। বার বার দুধ চা পান করলে শরীরে পানিশুন্যতা দেখা দিতে পারে। দুধ যাদের হজম হয় না, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। আবার কনডেন্সড মিল্ক দিয়ে বানানো দুধ চাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
হার্ট ও নার্ভের সমস্যা
প্রতিদিন অতিরিক্ত দুধ চা পান করলে এর ক্যাফেইনের প্রভাবে হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে। অনিয়ন্ত্রিত হতে পারে রক্তচাপও। এর প্রভাব হার্ট এমনকি স্নায়্তুন্ত্রেও পড়তে পারে। অস্থিরতা, উদ্বেগের মতো সমস্যাও দেখা দিতে পারে।
ওজন বৃদ্ধি
যারা নিয়মিত দুধ চা পান করেন এবং তাতে ২ চামচ চিনি যোগ করেন তাদের ওজন দ্রুত বাড়ে। কেননা দিনে তিন থেকে চার বার চা পান করলে অন্তত ৬-৮ চামচ চিনি শরীরে প্রবেশ করে। সঙ্গে ঘন দুধের ফ্যাট তো আছেই। সুতরাং ওজন বাড়ে। অতিরিক্ত চিনি শরীরের পক্ষে মোটেই ভালো নয়।
ঘুমের ব্যাঘাত
ঘন ঘন চা, চিনি দিয়ে দুধ-চা পানের অভ্যাসে অনেক সময় ক্ষুধা কমে যায়। সন্ধ্যার পর থেকে বারবার চা পান করলে কিংবা রাতের দিকে দুধ চা পান করলে ঘুমের ব্যাঘাত ঘটে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।