শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাহিকার সঙ্গে সমুদ্রসৈকতে একান্তে হার্দিক!

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৫   ০৬:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই ভারতীয় ক্রিকেটার  হার্দিক পান্ডিয়ার নারীসঙ্গ নিয়ে বিস্তর গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনকেই এবার সিলমোহর দিলেন হার্দিক। শুক্রবার মডেল মাহিকা শর্মার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। এরপরই সমুদ্রসৈকতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন।  এই ছবি পোস্ট হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের অনেকেরই ধারণা, মাহিকার সঙ্গে সম্পর্ককে প্রকাশ্যে আনলেন হার্দিক। এরপরই প্রাক্তন স্ত্রী নাতাশার একটি 'ইঙ্গিতপূর্ণ' পোস্ট ঘিরে ফের চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

একসময় হার্দিকের অনুরাগীরা নাতাশাকে সম্পর্ক ভাঙার জন্য দায়ী করেছিলেন। তাদের অভিযোগ ছিল, নাতাশাই হার্দিকের সঙ্গে প্রতারণা করেছেন। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। হার্দিকের এই নতুন ছবি দেখার পর অনেকেই নাতাশার কাছে ক্ষমা চাইছেন। কেউ কেউ আবার কঠিন সময়ে তাকে সাহস যোগাচ্ছেন। যখন হার্দিক তার নতুন প্রেমে মত্ত, সেই সময় একা মায়ের দায়িত্ব পালন করছেন নাতাশা। মাহিকার সঙ্গে হার্দিকের ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই নাতাশা তার দৈনন্দিন জীবনের একগুচ্ছ ছবি পোস্ট করেন। তিনি কোনো ক্যাপশন ব্যবহার করেননি, শুধু একটি সাদা হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি জনপ্রিয় গান ‘হ্যানা মন্টানা’-এর ‘অর্ডিনারি গার্ল’ গানটি জুড়ে দেন। নাতাশার এই পোস্ট দেখে অনেকের ধারণা, তিনি নিজেকে 'সাধারণ মেয়ে' হিসাবেই ইঙ্গিত দিয়েছেন। যদিও বিচ্ছেদের পর হার্দিক সম্পর্কে একবারই মন্তব্য করেছিলেন নাতাশা। তখন তিনি হার্দিককে ‘খুব আত্মকেন্দ্রিক’ বলে মন্তব্য করেছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।