শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না পেয়ে ওষুধের দোকানে অগ্নিসংযোগ, ক্ষতি ৩৫ লাখ টাকার

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৫   ১২:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলান : বাগেরহাটের মোল্লাহাটে ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। উপজেলার ভান্ডারখোলা বাজারে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পল্লী চিকিৎসক যুগল কৃষ্ণ বসু।  ভুক্তভোগী যুগল কৃষ্ণ বসু বলেন, শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি প্রলয় মজুমদার কৃপা (৩৫) ও তার সহযোগী কয়েকজন দুর্গাপূজা উপলক্ষে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ অক্টোবর সন্ধ্যার আগে তাকে দোকান থেকে বের করে মিথ্যা মেয়েলি অভিযোগ তুলে অপমান করা হয়। এ সময় তাকে মারধরও করা হয় এবং দোকান ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া দেওয়া হয়।

যুগল কৃষ্ণ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে দোকানে আগুন লাগার ঠিক আগ মুহূর্তে ওই যুবকদের দোকানের আশপাশে ঘোরাফেরা করতে দেখি। কিছুক্ষণ পরেই দোকানে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই দোকানের সব ওষুধ, ফার্নিচার ও আলমারি পুড়ে ছাই হয়ে যায়। তিনি দাবি করেন, এতে তার প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। থানায় অভিযোগ করতে গেলে পুলিশ আমাকে অজ্ঞাতনামা মামলা করার পরামর্শ দিয়েছে। তাই শনিবার পুলিশ সুপার বরাবর অভিযোগ দেব, বলেন যুগল কৃষ্ণ বসু। এ বিষয়ে শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি প্রলয় মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।