২৪ঘণ্টা অনলাইন : ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন) তথ্যউপাত্ত বিবেচনায় নিয়ে গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির এ সাময়িক হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কোয়াটারলি প্রবৃদ্ধির (কিউজিডিপি) প্রতিবেদনে চূড়ান্ত এ হিসাব প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে- গত অর্থবছরের চতুর্থ কোয়াটার অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ, যা দ্বিতীয় কোয়াটারে ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। তুলনামূলক প্রবৃদ্ধি কমেছে চতুর্থ কোয়াটারে এসে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ১৪ শতাংশ। সেই তুলানায় ২০২৪-২৫ অর্থবছরের শেষ কোয়াটারে প্রবৃদ্ধি বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়,গত ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারের সাময়িক হিসাবে চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০১ বিলিয়ন টাকা,যা তার আগের অর্থবছরের একই কোয়াটারে ছিল ১৩ হাজার ১৭৭ বিলিয়ন টাকা।
প্রতিবেদনটিতে বলা হয়, স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারে কৃষি খাতে সাময়িক হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ০১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪ দশমিক ১১ শতাংশ। এছাড়া শিল্প খাতে চতুর্থ কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ০৪ দশমিক ১০ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ০১ দশমিক ০৮ শতাংশ। সেবা খাতে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারে প্রবৃদ্ধি হয়েছে, ২ দশমিক ৯৬ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ০৩ দশমিক ০৬১ শতাংশ।
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।