শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভাবস্থায় মাশরুমের স্যুপ খাওয়া কী নিরাপদ?

প্রকাশিত - ০৯ অক্টোবর, ২০২৫   ১২:৫৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিভিন্ন রেস্টুরেন্টে এখন মাশরুমের স্যুপ ও মাশরুমের বিভিন্ন পদ পাওয়া যায়। আবার অনেকে বাসায়ও মাশরুমের বিভিন্ন খাবার রান্না করেন। সবজিতেও অনেকে মাশরুম দেন। এর কারণ হলো মাশরুম প্রোটিনের উৎকৃষ্ট উৎস। এতে পেনিসিলিন থাকে, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। মাশরুম ডায়াবেটিস কমাতে সাহায্য করে, কোলেস্টেরলের মাত্রা কমায়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। শিশুদের হাড় ও দাঁত ভালো রাখতেও সাহায্য করে মাশরুম। এত উপকারী মাশরুম কি গর্ভাবস্থায় খাওয়া যাবে? 

পুষ্টিবিদরা মনে করেন, গর্ভাবস্থায়ও মাশরুমের বিভিন্ন পদ, মাশরুমের স্যুপ খাওয়া যাবে। এতে রাইবোফ্লাভিন, থায়ামিন, নায়াসিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড আছে। এ উপাদানগুলো মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ভালো। স্নায়ুর বিকাশ, স্বাস্থ্যকর ত্বক এবং শক্তিশালী হাড় ও মাংস পেশীর বিকাশের জন্য রাইবোফ্লাভিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নায়াসিন কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মা ও ভ্রূণ উভয়ের হৃদযন্ত্র এবং স্বাস্থ্য সুরক্ষায় উপকারী। আর প্যান্টোথেনিক অ্যাসিড খাবার বিপাকে সহায়তা করে হজমের সমস্যা রোধ করে।

গর্ভবতী নারীর অবসাদ, ক্লান্তি, পিঠে ব্যথা দূর করতে সাহায্য করে মাশরুম। কেননা মাশরুমে আছে ভিটামিন ডি। মাশরুমে থাকা প্রোটিন ও ফাইবার শিশুর সার্বিক বৃদ্ধি এবং বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।

মাশরুম আয়রনের ভালো উৎস, যা গর্ভাবস্থায় মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং গর্ভাবস্থায় মাশরুম খাওয়া উপকারী। তবে মাশরুম খেতে হবে ভালো ভাবে সেদ্ধ করে। ভুলেও কাঁচা বা অল্প সেদ্ধ করে মাশরুম খাওয়া উচিত নয়। এতে অ্যালার্জি সমস্যা, হজমের সমস্যা বেড়ে যেতে পারে। হোটেল বা রেস্টুরেন্টের রান্না করা মাশরুম না খেয়ে বাসায় রান্না করে খেতে পারেন। সবচেয়ে ভালো হয় চিকিৎসকের পরামর্শ মেনে মাশরুম খেলে।  
সূত্র: ফার্স্টক্রাই প্যারেন্টিং

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।