শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সোলজারের ঝলকেই ঝড়

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৫   ০৪:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অবশেষে প্রকাশ পেল মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম টিজার। ৩৩ সেকেন্ডের এই ঝলক দর্শকের চোখে পড়তেই ভক্ত ও সাধারণের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে এমনটা হওয়াই স্বাভাবিক ছিল, কারণ এই সিনেমাতে যে এক অচেনা শাকিবের দেখা মিলবে সেই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। আর ঝলকটি দেখে দর্শকদের মত, শাকিবের সেই কথাই যেন সত্যি হতে যাচ্ছে! মঙ্গলবার ৭ অক্টোবর সন্ধ্যায় নিজের টাইমলাইনে টিজারটি শেয়ার করেন শাকিব খান। লেখেন, “পুনরায় শক্তি সঞ্চয় করে প্রস্তুত... এসে গেল #SOLDIER-এর প্রথম ঝলক!!”

৩৩ সেকেন্ডের সেই টিজারটি শুরু হয় ঘড়ির কাঁটার সঙ্গে, যার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা এবং তার ওপর দিয়ে উড়ে যাওয়া একটি সামরিক হেলিকপ্টার। অ্যাকশন দৃশ্যের পর ঝলকের শেষে দেখা যায় শাকিব খানের নতুন লুক। এরপর তার কণ্ঠে শোনা যায় একটি শক্তিশালী সংলাপ— ‘তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।’ যা পুরো ঝলকটিতে একজন দেশপ্রেমিক সৈনিকের গল্প এবং টানটান উত্তেজনার আভাস দেয়। এর আগে গণমাধ্যমে শাকিব খান নিজেই চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, “আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি।”

টিজারটি প্রকাশের পর দর্শকদের মন্তব্য যেন তার আগাম বক্তব্যকে সত্যি প্রমাণ করল। অধিকাংশেরই মন্তব্য— ‘একদম অন্য শাকিবকে দেখলাম; নিশ্চিত ব্লকবাস্টার।’ একজন নেটিজেন লিখেছেন, ‘শাকিব খান, আপনি মানুষ নন, আপনি দিনে দিনে এলিয়েনে পরিণত হচ্ছেন, কারণ আপনার অভিনয় মানুষকে দিন দিন নতুন মাত্রা দিচ্ছে।’ তরুণ নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। নির্মাতা জানিয়েছেন, ‘সোলজার’ কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, এটি হলো নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অধিকার আদায়ে সোচ্চার হয় এবং দেশের জন্য কিছু করতে চায়। পরিচালক আরও বলেন, “আমরা চাইছি, শাকিব ভাই যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠুন, যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে। আমাদের গল্পটা আশার। জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি— সেই বার্তাই থাকবে ‘সোলজার’-এ।” এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। এটির চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সবকিছু পরিকল্পনামতো চললে ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।