শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘রঘু ডাকাত’

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৫   ০৩:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার অভিনেতা দেব। চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষে মুক্তি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'রঘু ডাকাত'। এই ছবিটি শুরু থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী 'রক্তবীজ ২'-কে পেছনে ফেলে এগিয়ে গেছেন দেব। যদিও ছবিটির অফিশিয়াল আয়ের পরিসংখ্যান প্রযোজনা সংস্থা এখনো প্রকাশ করেনি, তবে সম্প্রতি এক টুইটে এসভিএফ ফিল্মসের অন্যতম প্রযোজক মহেন্দ্র সোনি নিশ্চিত করেছেন, ছবিটি ১০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে। এই ছবির যৌথ প্রযোজকও তিনি। 'আগামীকাল দেব ডে-র জন্য উত্তেজিত' এমন একটি টুইট করে মহেন্দ্র সোনি লিখেছেন, ‘মেগাস্টার এই বিশেষ কারণেই।’ এরপর হ্যাশট্যাগে 'রঘু ডাকাত'-এর নামের পাশে ১০ কোটি উল্লেখ করেন তিনি।

তবে এই হিসাব প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিত ভক্তরা প্রযোজককে ট্রল করে দাবি করছেন, এই অঙ্কে নাকি 'জল মেশানো' আছে। অন্যদিকে, স্যানক্লিকের পরিসংখ্যান অনুসারে জানা যায়, 'রঘু ডাকাত' মাত্র ১২ দিনে ভারতের বক্স অফিসে মোট ৭ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। মাল্টিপ্লেক্স আয়ের ক্ষেত্রে দেবের 'রঘু ডাকাত' ও 'রক্তবীজ ২' একে অপরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করলেও, সিঙ্গল স্ক্রিনে অনেকখানি এগিয়ে রয়েছে দেব অভিনীত ছবিটি। দেবের আগের দুই মুক্তিপ্রাপ্ত ছবি 'খাদান' এবং 'ধূমকেতু' বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এবার 'রঘু ডাকাত'-এর মাধ্যমে 'দেব সুনামি'-র অপেক্ষা। যদি এই ছবিটি ২৫ কোটির গণ্ডি পেরোতে পারে, তবে তা হবে দেবের ক্যারিয়ারের জন্য একটি বিরাট অর্জন। এদিকে, দেব ভক্তদের এখন নতুন দাবি এবার যেন 'চাঁদের পাহাড়'-এর তৃতীয় পর্ব নিয়ে আসেন দেব ও এসভিএফ। ভক্তরা তাদের প্রিয় 'শঙ্কর'-এর নতুন অভিযান দেখতে ভীষণ আগ্রহী। পাশাপাশি, পূজার পর এ বছরের ডিসেম্বরেই আসছে দেবের বহুল প্রতীক্ষিত ছবি 'প্রজাপতি ২'।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।