শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাসের ছেলে

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৫   ০২:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : উপহার হিসেবে মাকে প্রায় ৩৬ কোটি টাকা সমমূল্যের শেয়ার দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস। পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির শেয়ার উপহার দিয়েছেন তিনি। বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ শেয়ার উপহার সম্পন্ন হওয়ার তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী, ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার হিসেব দিয়েছেন। যার বাজারম্যূ প্রায় ৩৬ কোটি টাকা। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে গিফট হিসেবে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। এর আগে গত রোববার (৫ অক্টোবর) ডিএসইর মাধ্যম মাকে উল্লেখিত পরিমাণ শেয়ার দেওয়ার ঘোষণা দেন ইয়াসির আব্বাস।

প্রসঙ্গত, আফরোজা আব্বাস ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তার স্বামী মির্জা আব্বাস ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা। তবে ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদে মির্জা আব্বাস ও তার স্ত্রী নেই। এ শেয়ার হস্তান্তরের মাধ্যমে ব্যাংকটির প্রায় ৩ শতাংশ মালিকানা আফরোজা আব্বাসের দখলে রয়েছে। এ শেয়ারের বিপরীতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে অংশ নিতে পারেন। এদিকে, আজ ব্যাংকটির আরেক পরিচালক রুকসানা জামান তার স্বামী এটিএম হায়াতুজ্জামান খানকে ৪৬ লাখ শেয়ার উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এটিএম হায়াতুজ্জামান ব্যাংকটির একজন উদ্যোক্তা। আজকের শেয়ারদর ১১ টাকা ৩০ পয়সা হিসেবে উপহারের ওই শেয়ারের দাম হবে প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা। ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। যার বিপরীতে ব্যাংকটির শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪০ দশমিক ৯৮ শতাংশ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।