শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফের আলোচনায় সৃজিত-মিথিলা

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৫   ০৩:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এই দম্পতির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্যারিয়ার থেকে শুরু করে দাম্পত্য, প্রায় সব কিছু নিয়েই তাদের আলোচনা দুই বাংলার বিনোদন পাড়ায়। তবে সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে ভাঙনের গুঞ্জন আরও জোরালো হয়েছে, যার মূলে রয়েছে অভিনেত্রী মিথিলার সাম্প্রতিক একটি মন্তব্য। মিথিলার এই মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে তাহলে কি সৃজিত-মিথিলার সুখের সংসারে চিড় ধরেছে? এদিকে, সৃজিত মুখার্জির সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন নিয়ে টলিপাড়ায় বেশ চর্চা চলছে। এই জল্পনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ সপ্তমীর দিন সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন সৃজিত।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, পূজা মণ্ডপে হাসিমুখে ধরা দিয়েছেন এই জুটি। ম্যাচিং পাঞ্জাবি ও শাড়িতে দুজনকে বেশ মানিয়েছে। যদিও এই ছবিগুলো নিছকই বন্ধুত্ব বা পেশাগত কিনা, সেই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা নেই, তবে এই মুহূর্তে এই ছবিগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলাখুলি কথা বলতে পছন্দ করেন মিথিলা। সম্প্রতি একটি পডকাস্টে এসে তিনি নিজের দাম্পত্য জীবন নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা গুঞ্জনের পালে জোর বাতাস দিয়েছে। মিথিলা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই। তার এই মন্তব্যের পরই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যিই তলানিতে পৌঁছেছে? এই মন্তব্যে তাদের মধ্যকার দূরত্বের ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা।

পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চেয়েছিলেন, সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা রহস্য তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’ তবে সৃজিত এখনও তার হাজবেন্ড এমন প্রশ্নের জবাবে মিথিলা জানান, হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে। অভিনেত্রীর এমন কৌশলী উত্তর দুই বিনোদন পাড়ায় এখন তুমুল চর্চার বিষয়। সৃজিত ও মিথিলার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।