শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিফ চিলি অনিয়ন তৈরির রেসিপি

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৫   ০১:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: রেস্টুরেন্টে গিয়ে বিফ চিলি অনিয়ন অর্ডার করে খান অনেকেই। আবার কোনো কোনো দাওয়াতে খাবারের তালিকায় থাকে গরুর মাংসের এই পদ।  বাড়িতে অতিথি এলে কিংবা ঘরোয়া কোনো আয়োজনে রাখতে পারেন গরুর মাংসের ব্যতিক্রমী এই রেসিপি। রেসিপি জানা থাকলে বিফ চিলি অনিয়ন তৈরি করা কঠিন কিছু নয়।  বিফ চিলি অনিয়ন তৈরির রেসিপি-

ম্যারিনেট করার জন্য যা লাগবে: গরুর মাংস- ২৫০ গ্রাম, আদা বাটা- আধা চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ, সয়া সস- ১ চা চামচ, ডিম- ১টি, লবণ- ১/২ চা চামচ, কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ, ভাজার জন্য তেল- পরিমাণ মতো।

রান্নার জন্য যা লাগবে: রসুন কুচি- ১ টেবিল চামচ, আদা কুচি- ১ টেবিল চামচ, কাঁচা মরিচ- ৭-৮টি, পেঁয়াজ বড় করে কাটা- ১ কাপ, ক্যাপসিকাম- ১টি, সয়া সস- ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ, চিনি- আধা চা চামচ, গরম পানি- ২ কাপ।

যেভাবে তৈরি করবেন: মাংসগুলো পাতলা ও কিছুটা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সব মসলা দিয়ে মেখে ২০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর ডুবো তেলে মিডিয়াম টু হাই হিটে ৩ থেকে ৪ মিনিট ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে তাতে রসুন ও আদা কুচি দিয়ে নেড়েচেড়ে নিন। এরপর তাতে কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে আরেকটু নেড়েচেড়ে তার মধ্যে ভাজা মাংসগুলো দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে দুই কাপ গরম পানি দিয়ে দিন। এরপর তাতে পরিমাণমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে রান্না করতে হবে। রান্না হয়ে এলে ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এরপর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিতে হবে। ঝোল ঘন হয়ে এলে তাতে চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। এবার ফ্রায়েড রাইস, পোলাও, পরোটা কিংবা নানরুটির সঙ্গে পরিবেশন করুন চিলি অনিয়ন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।